বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
জাতীয়

বাস থেকে ফেলে হত্যার অভিযোগ

সান নিউজ ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ীতে ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে ৮ নম্বর পরিবহনের একটি চলন্ত বাস থেকে ফেলে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: ব্রিটেনের নতুন অর্থমন্ত্রী জেরেমি হান্ট

শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় এই ঘটনার পর গুরুতর আহত অবস্থায় আবু সায়েমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর চালক মো. শাহ আলম (৪৫) ও হেলপার মোহনকে (২২) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন বিক্ষুব্ধ জনতা। পরে ওই বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে চালক ও সহকারীকে আটক করে পুলিশ।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, নিহত যাত্রী মুরাদ মতিঝিল থেকে অফিস শেষ করে আট নম্বর বাসে ফেরার সময় হেলপারের সঙ্গে ভাড়া নিয়ে তর্কবিতর্ক হয়। পরে ওই যাত্রী যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কে বাস থেকে নামার সময় হেলপার ধাক্কা দিলে অন্য গাড়ির চাকায় পিষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। এ সময় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় অন্য যাত্রী ও উত্তেজিত জনতা বাসের চালক ও হেলপারকে গণধোলাই দিয়ে আমাদের কাছে সোপর্দ করেছে। উত্তেজিত জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে। নিহত ব্যক্তি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। আহত চালক-হেলপারকে চিকিৎসা দিয়ে থানায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন: হামলাকারীরা কেউ রিকশাচালক নয়

নিহত মুরাদের ভাই আবু সাদাত সায়েদ বলেন, চলন্ত বাস থেকে মুরাদকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করা হয়েছে। ঘটনার সময় মুরাদ ৮ নম্বর বাসে ছিলেন। মুরাদকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পর পর ওই বাসের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা