প্রতীকী ছবি
জাতীয়

জাতীয় গ্রিডে বিপর্যয়ে জড়িতরা চিহ্নিত

সান নিউজ ডেস্ক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জাতীয় বিদ্যুৎ গ্রিডে বিপর্যয়ের কারণ ম্যানেজমেন্টের ব্যর্থতা।

আরও পড়ুন: বিএনপি সন্ত্রাসীদের মহাসমাবেশ ঘটিয়েছে

শনিবার (১৫ অক্টোবর) কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাধন সোসাইটি’ আয়োজিত আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যেসব কর্মকর্তা-কর্মচারী বিদ্যুৎ বিপর্যয়ের জন্য দায়ী, ইতোমধ্যে তাদের চিহ্নিত করা হয়েছে। শীঘ্রই তাদের চাকরিচ্যুত করা হবে।

আরও পড়ুন: ঢাকা-ময়মনসিংহ বাস চলাচল স্বাভাবিক

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ঢাকা ও আশপাশের বিভিন্ন জায়গায় লোডশেডিং হচ্ছে। গ্রিড বিপর্যয়ের পর পশ্চিমাঞ্চলের বিদ্যুৎ পূর্বাঞ্চলে আসছে না। তাই লোডশেডিং বেড়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। আমরা আশা করেছিলাম, হয়ত এ মাসে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে কিন্তু গ্রিড বিপর্যয়ের পর তা এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

তিনি বলেন, ‘দ্রুত ঢাকা ও পশ্চিমাঞ্চলের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা কাজ করছি। আমরা আশাবাদী, এক-দুই সপ্তাহের মধ্যে ঢাকা ও আশপাশের এলাকাগুলোকে লোডশেডিং মুক্ত করতে পারব।’

আরও পড়ুন: সংকটে ব্রিটেনের প্রধানমন্ত্রী

তেলের দাম কমবে কি না- এ প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, ‘গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত এখনো আসেনি। পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি বলেন, ‘বর্তমান বিশ্বে যে অবস্থা দাঁড়িয়েছে তাতে জ্বালানি তেল পাওয়া যায় কি না- সেটাই প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে যেখান থেকে তেল সংগ্রহ করা হয় তাদের ওপর নির্ভর করছে তেলের দাম কমবে কি না।’

এ সময় নসরুল হামিদ জানান, শীঘ্রই কেরানীগঞ্জে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম চালু করবে সরকার।

আরও পড়ুন: বিদেশে পাঠাতে চেয়েছিল, আমি রাজি হইনি

অনুষ্ঠানে কেরানীগঞ্জের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও মাঠের চারপাশে বৃক্ষরোপণ করতে বাধন সোসাইটির প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সহধর্মিণী ও বাধন সোসাইটির চেয়ারম্যান সীমা হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলে- কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, বাধন সোসাইটির মহাসচিব রাজা মারুফ নেওয়াজ, শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. আসলাম প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা