প্রতীকী ছবি
জাতীয়

কমতে পারে গ্যাসের দাম

সান নিউজ ডেস্ক: আমরা বলেছি প্রতি মাসেই একটা সমন্বয়ের জায়গায় যাব। এটা নির্ভর করে জ্বালানির প্রাইসের ওপর। তবে এ মুহূর্তে গ্যাসের মূল্য বাড়বে কিনা সেটা বলা যাচ্ছে না। মূল্য কমতেও পারে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আরও পড়ুন: বুধবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল

তিনি বলেন, এ বছরটি আমাদের জন্য বিরাট চ্যালেঞ্জিং। আপনার জানেন সব উন্নয়নের পেছনে বিদ্যুৎ ও জ্বালানি কাজ করে। সামনে আমাদের সেচ মৌসুম শুরু হবে। এছাড়া রমজান মাসও সামনে আসছে। বৈশ্বিক যে সমস্যা চলছে, সেটাকে মাথায় নিয়ে কাজ করতে হবে। জেলা প্রশাসক ও কমিশনারদের বলা হয়েছে তারা যেন বিদ্যুৎ এবং জ্বালানি সাশ্রয়ী হওয়ার জন্য কাজ করেন। এছাড়া সরকারি বেসরকারি বিভিন্ন অফিসে যে বকেয়া বিল রয়েছে সেগুলো যেন নিয়মিত আদায় করার ব্যবস্থা করেন। সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ যেন পাওয়া যায় সে জন্য জ্বালানি মন্ত্রণালয় ও বিদ্যুৎ বিভাগের সঙ্গে তারা যেন যোগাযোগ রাখে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) ওসমানী মিলনায়তনে আয়োজিত জেলা প্রশাসক সম্মেলন-২০২৩ সেশন শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের কিছু প্রায়োরিটি আছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার, যেমন হাসপাতাল একটি বড় প্রায়োরিটি। সেচ, শিল্প কারখানা, কৃষি একটি বড় প্রায়োরিটি। সার কারখানাগুলোও সমানভাবে গুরুত্বপূর্ণ। সে বিষয়গুলোকে নজরদারির মধ্যে নিয়ে আসার বিষয়েও তাদের সঙ্গে কথা হয়েছে। জেলা পর্যায়ে যে সমস্ত পরিত্যক্ত জমি আছে সেগুলোকে সোলারের আওতায় নিয়ে আসা যায় কিনা সে বিষয়েও জেলা প্রশাসকদের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। সে সঙ্গে জেলা পর্যায়ে যত সরকারি বিল্ডিং আছে সেগুলোতে সোলারের ব্যবস্থা করা যায় কিনা ও সরকারি স্কুলগুলোতেও তারা ব্যবস্থা নিতে পারেন কিনা সে বিষয় নিয়েও কথা হয়েছে।

আরও পড়ুন: সব নাগরিকের জন্য পেনশন

তিনি আরও বলেন, আমরা নিজস্ব গ্যাস কিছুটা বৃদ্ধি করেছি। স্পট থেকে কেনার পরিকল্পনা করছি। সেখান থেকে গ্যাস আসবে, আমরা কিছুটা সাশ্রয় করতে পারব। এছাড়া শিল্প কারাখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের জন্যও আমরা স্পট থেকে গ্যাস কিনতে যাচ্ছি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা