রাষ্ট্রপতি টুঙ্গিপাড়ায় যাচ্ছেন শুক্রবার
জাতীয়

শুক্রবার টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি

সান নিউজ ডেস্ক : শুক্রবার (৭ অক্টোবর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আরও পড়ুন : শিশু দিবাযত্ন কেন্দ্রে গুলি, নিহত ৩১

গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানার কাছে পাঠানো রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. নবীরুল ইসলাম স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাষ্ট্রপতি ৭ অক্টোবর দুপুর ১টা ৪৫ মিনিটে পদ্মা সেতু হয়ে সড়ক পথে বঙ্গভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হবেন। বিকেল ৪টা ১৫ মিনিটে তিনি জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্সে উপস্থিত হবেন।

বিকেল সাড়ে ৪টায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহাপাঠ, বিশেষ মোনাজাত এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি।

আরও পড়ুন : বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬

টুঙ্গিপাড়া থেকে বিকেল সোয়া ৫টায় কাশিয়ানী উপজেলার কালনা সেতুর উদ্দেশে যাত্রা করবেন। রাষ্ট্রপতি সেখানে তিনি মধুমতি সেতু (কালনা) ও মধুমতি নদী পরিদর্শন করবেন।

রাষ্ট্রপতি সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তিনি মধুমতি সেতু থেকে শিবচরের উদ্দেশে যাত্রা করবেন। সেখানে তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত ও ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ মসজিদ দর্শন করবেন। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে শিবচর থেকে বঙ্গভবনের উদ্দেশে যাত্রা করবেন।

আরও পড়ুন : বন্দুক হামলায় মেয়রসহ নিহত ১৮

প্রসঙ্গত, রাষ্ট্রপতির আগমন উপলক্ষে আগামী ৬ ও ৭ অক্টোবর জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্স সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা