জাতীয়

বাইডেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

সান নিউজ ডেস্ক: মার্কিন যুক্তরষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে আসা রাষ্ট্র-সরকারপ্রধানদের সম্মানে আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রিতে অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: যুদ্ধ অবসানে প্রধানমন্ত্রীর ছয় দফা

এ অভ্যর্থনা অনুষ্ঠানে মার্কিন যুক্তরষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে হোটেল লোটে নিউইয়র্ক প্যালেসে প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল (বুধবার) সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

আব্দুল মোমেন বলেন, এ সময় উভয় নেতা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তবে তারা কী বিষয় নিয়ে কথা বলেছেন, সে ব্যাপারে বিস্তারিত কিছু তাৎক্ষণিকভাবে বলেননি পররাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন: বিক্ষোভে উত্তাল ইরান, নিহত ৯

প্রসঙ্গত,জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রে গেছেন। সেখানে ২৩ সেপ্টেম্বর ৭৭তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। পরে ২৪ সেপ্টেম্বর তিনি প্রবাসী বাংলাদেশিদের নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন।

এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে অংশ নিতে গত সোমবার লন্ডন থেকে নিউইয়র্ক যান প্রধানমন্ত্রী। লন্ডনে তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা