মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
জাতীয়

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

সান নিউজ ডেস্ক : চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে কাভার্ডভ্যান চাপায় ৪ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : এসএসসি ও সমমান পরীক্ষা ১১ টায় শুরু

বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক কামরুল হোসেন।

পুলিশ জানায়, এ মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৪ জন নিহত হন।

আরও পড়ুন : প্রেসিডেন্ট জেলেনস্কি আহত

নিহতরা হলেন : চট্টগ্রামের মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের মো. হারুনের ছেলে মেহেদী হাসান (২২), উপজেলা সদর ইউনিয়নের গড়িয়াইশ গ্রামের শামসুদ্দীনের ছেলে সুমন (২৮) ও শেখ ফরিদ (৩০) এবং পূর্ব রায়পুর এলাকার আবুল কাশেম।

আহতরা হলেন : জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের এএসআই মো. মোস্তফা (৪৫) ও কনস্টেবল আব্দুল আউয়াল (৫০), স্থানীয় বাসিন্দা রফিক (২৫), শেখ আহম্মদ (৪৫)। অন্যদের পরিচয় জানা যায়নি। এদের মধ্যে এএসআই মোস্তফার অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়র জন্ম

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বুধবার রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের সোনাপাহাড় ফিলিং স্টেশন থেকে বের হওয়ার পর একটি লরিকে চট্টগ্রামগামী জোনাকি পরিবহনের একটি বাস ধাক্কা দেয়।

সংবাদ পেয়ে দায়িত্বরত হাইওয়ে পুলিশ এসে সেখানে সড়কের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। তখন সঙ্গে এলাকার লোকজন ও স্থানীয় সিএনজিচালকরাও ছিলেন।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান এমন সময় দাঁড়িয়ে থাকা সবাইকে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

আহতদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে বলে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. পলাশ কুমার দে নিশ্চিত করেছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা