পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ( ফাইল ছবি )
জাতীয়

দেশে আইনের মধ্যেও অন্যায় আছে

সান নিউজ ডেস্ক: দেশে আইনের মধ্যেও অন্যায় আছে বলে মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, একজন নাগরিক হিসেবে আমি মনে করি এদেশে বিধিবদ্ধ অন্যায় আছে।

আরও পড়ুন: দ. এশিয়া সমৃদ্ধশালী অঞ্চলে পরিণত হবে

বুধবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘মাল্টি-স্টেকহোল্ডার ন্যাশনাল ওয়ার্কশপে’ অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, দারিদ্র্য নিরসনের যন্ত্র পণ্ডিতদের হাতে নেই। অন্যায়-অবিচারের সর্বত্রই ভয়ংকর অবস্থা। দারিদ্র্য নিরসনের যন্ত্র যাতের হাতে তারা এটাকে কাজে লাগায় না তারা ভোগ করে। এসব লেখার কারণে পণ্ডিতদের পুরস্কার দেওয়া হয়। আমি মনে করি একজন নাগরিক হিসেবে বিধিবদ্ধ অন্যায় আছে এ দেশে। আইনের মধ্যেও দেশে অন্যায় আছে।

আরও পড়ুন: আমাদের ফরেন রিজার্ভ কমছে

সমাজে এখনও অন্যায় আছে দাবি করে পরিকল্পনামন্ত্রী বলেন, তবে মূল জায়গায় আমরা এখনও হাত দিতে পারিনি। বিবিধ অবিচার রয়েছে যেখানে, সেখানে এখনও আমরা হাত দিতে পারিনি। যেমন গ্রামের জলশয়ের মূল মালিক স্থানীয় জন। কিন্তু এটা এখন ইজারা দেওয়া হয়, প্রশাসন একাজে সহায়তা করে। যে লোকটা পলো দিয়ে মাছ মেরে খেতো সে এখন খেতে পারে না। তার কিনে খাওয়ারও ক্ষমতা নেই। গ্রামে আমরা সবাই ছোট মাছ ধরতাম। কেউ জাল দিয়ে মাছ ধরতাম। আমিও মাছ ধরতাম। কিন্ত মজার বিষয় হলো এখন গ্রামে কেউ মাছ ধরে না। আইন করে এটা বন্ধ করা হয়েছে। এটা কতটুকু যৌক্তিক?

কর্মশালা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাতসহ সংশ্লিষ্টরা এই ওয়ার্কশপে অংশ নেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা