জাতীয়

যানজটে রাজধানীবাসীর নাকাল অবস্থা!

সান নিউজ ডেস্ক: রাজধানীজুড়ে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কোথাও গুঁড়ি গুঁড়ি, কোথাও মুষলধারে। বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুর নাগাদ চলে এমন বৃষ্টি। এতে নগরের কোনো কোনো সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এর ওপর রাজধানীজুড়ে তীব্র যানজট। সব মিলিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

আরও পড়ুন: কঠোরভাবে জবাব দেওয়া হবে

সড়কে গাড়ির চাপ ও যানজট নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ। তারা জানিয়েছেন, বৃষ্টির কারণে পুরো শহরে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এর মধ্যে বিমানবন্দর সড়ক তথা মহাখালী থেকে উত্তরার আব্দুল্লাহপুর, মালিবাগ থেকে খিলক্ষেত, মহাখালী থেকে বিজয় সরণি, মিরপুর-১০ থেকে বিজয় সরণি, কারওয়ান বাজার হয়ে শাহবাগ পর্যন্ত যানজটের মাত্রা ছিল বেশি।

বুধবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, গাজীপুরের সমস্যার কারণে এয়ারপোর্টে রোড হয়ে বনানী, মহাখালী, সাতরাস্তা ও কারওয়ান বাজার হয়ে পান্থপথে পৌঁছেছে যানজট। একই যানজট জাহাঙ্গীর গেট হয়ে ফার্মগেট পর্যন্ত পৌঁছেছে। এছাড়া উত্তরা থেকে যানজট কুড়িল বিশ্বরোড হয়ে ইসিবি চত্ত্বর থেকে মিরপুর-১০ নম্বর পর্যন্ত ঠেকেছে।

আরও পড়ুন: জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা!

সড়কে পানি জমে যাওয়ায় বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। নিকট অতীতে এমন ভয়াবহ যানজটের শিকার হতে হয়নি নগরবাসীকে। যারাই ঘর থেকে বেরিয়েছেন, তারাই বর্ণনা দিয়েছেন- কতটা দুঃসহ ছিল এই অচলাবস্থা।

যানজটের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজও ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন পোস্ট দিচ্ছেন ভুক্তভোগীরা। তারা জানাচ্ছেন, সকাল থেকে সৃষ্ট এই যানজটে থেমে থেমেও গাড়ি চলছে না। এক জায়গায় ১-২ ঘণ্টা ধরে গাড়ি সম্পূর্ণ বন্ধ হয়ে থাকছে। অনেকেই সকাল থেকে বিভিন্ন এলাকার যানজটের চিত্র তুলে ধরে পোস্ট দিচ্ছেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন বিমানবন্দর সড়কের যাত্রীরা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা