জাতীয়

ইভিএমে ভোট কারচুপি সম্ভব নয়

সান নিউজ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ইভিএমে ভোট কারচুপি সম্ভব নয়। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি, এ ধরনের শঙ্কা সঠিক নয়।

আরও পড়ুন: ভারত যাচ্ছে ২ হাজার ৪৫০ টন ইলিশ

সোমবার (৫ সেপ্টেম্বর) রাজধানীতে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আমরা কথা বলেছি। তাদের অনেকেই ইভিএমের বিরোধিতা করেছে। আবার কোনো কোনো দল ইভিএমের পক্ষে বলেছে।

সিইসি বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সব রাজনৈতিক দলকে নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে। রাজনৈতিক অংশীজনকে এগিয়ে আসতে হবে। এককভাবে নির্বাচন কমিশনের ওপর নির্ভর করা ঠিক হবে না। কারণ এটি বিশাল কর্মযজ্ঞ। ইসি সর্বোচ্চ চেষ্টা করবে।

আরও পড়ুন: ভার‌ত যাওয়া হ‌লো না পররাষ্ট্রমন্ত্রীর

কাজী হাবিবুল আউয়াল বলেন, এখন যে এখতিয়ার ইসিকে দেওয়া হয়েছে, তাতে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। এ ক্ষেত্রে প্রিসাইডিং অফিসারদেরও সক্রিয় ও সাহসী ভূমিকার রাখতে হবে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত নিয়েছি— ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনূর্ধ্ব ১৫০টি আসনে ভোট হবে। ১৫০টি আসনে ইভিএমে ভোট নেওয়া সম্ভব হবে কিনা সেটিও ভাববার বিষয়। কারণ মেশিনগুলো আসবে বিদেশ থেকে। আমরা আমাদের সিদ্ধান্তের বিষয়টি সরকারকে জানিয়ে দিয়েছি।

আরও পড়ুন: ভারত যাচ্ছে ২ হাজার ৪৫০ টন ইলিশ

তিনি আরও বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। তারা ভোটে এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে। বিএনপির রাজনৈতিক কৌশল থাকতে পারে। তাতে আমরা হস্তক্ষেপ করব না, করতে পারি না। আমাদের সেই এখতিয়ারও নেই। বিএনপি যা চাচ্ছে সে ব্যাপারে আমাদের কোনো বাধা নেই। আমাদের ওপর অর্পিত দায়িত্ব আমরা পালন করে যাব। কালকে আমাকে যদি কেউ উচ্ছেদ করে দেয়, হবে; অসুবিধার কিছু নেই। সে জন্য আমি মর্মাহত হব না।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা