খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার
জাতীয়

চাল মজুত আছে ১৯ লাখ মেট্রিক টন 

সান নিউজ ডেস্ক: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে ১৯ লাখ ৫০ হাজার ৫৩১ মেট্রিক টন চাল মজুত আছে। আর দুই দিন চাল সংগ্রহ চলবে। সারা দেশে ৩০ টাকা কেজি দরে ২ হাজার ৩৬৩টি কেন্দ্রে ২ মেট্রিক টন করে চাল বিক্রি হবে। এছাড়াও ঢাকা মহানগরীতে সাড়ে তিন মেট্রিক টন চাল বিক্রি হবে।

আরও পড়ুন: বাগদাদে সহিংসতায় নিহত ২০

মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে নওগাঁ সার্কিট হাউসে প্রেসব্রিফিং করেছেন খাদ্যমন্ত্রী। মূলত সারা দেশে আগামী ১ সেপ্টেম্বর থেকে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি এবং টিসিবির কার্ডধারীদের মাঝে চাল ও আটা বিতরণ উপলক্ষে এই প্রেসবিফিংয়ের আয়োজন করা হয়।

এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবির, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: গুম-খুনের রাজনীতি শুরু করেছিল জিয়া

খাদ্যমন্ত্রী বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সারা দেশে ১০ হাজার ১১০ জন ডিলারের মাধ্যমে ৫০ লাখ পরিবারকে ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল বিক্রি করা হবে। এক্ষেত্রে টিসিবির কার্ডধারীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং প্রত্যেক কার্ডধারীকে মাসে দুইবার ৫ কেজি করে চাল দেওয়া হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা