জাতীয়

ভারত থেকে এল গম

সান নিউজ ডেস্ক: ২ হাজার ৪৫০ মেট্রিক টন এলসির গম আমদানি করা হয়েছে ভারত থেকে ট্রেনে করে। দুই দিন থেকে জয়পুরহাট স্টেশনে গমগুলো আনলোড করা হচ্ছে।

আরও পড়ুন: বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

জয়পুরহাট স্টেশন মাস্টার মো. হাবিবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। গম আমদানি করেছে জয়পুরহাটের মেসার্স রেনু কন্সট্রাকশন নামের একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের ম্যানেজার রাজু আহমেদ গণমাধ্যমকে বলেন, ভারতের বিহার রাজ্য থেকে ২ হাজার ৪৫০ মেট্রিক টন এলসির গম আমদানি করা হয়েছে। ট্রেনের ৪২টি ওয়াগনে গম এসেছে। এসব গম আনলোড করা হচ্ছে।

স্টেশন মাস্টার মো. হাবিবুর রহমান বলেন, এসব গম রাধিকাপুর-বিরল রেলপথে শনিবার (২৭ আগস্ট) জয়পুরহাট স্টেশনে এসেছে। গম আমদানিতে সরকার ভাড়া পেয়েছে ৯ লাখ ৫৮ হাজার টাকা। গম আনলোড শেষে ট্রেনটি একই পথে ভারতে চলে যাবে।

এদিকে বর্তমান বাজারে ৩৮ থেকে ৪২ টাকা কেজি দরে গম বিক্রি হচ্ছে। তবে ডলারের দামের কারণে আমদানিতেও গমের দাম কমার সম্ভবনা নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা