জাতীয়

ওআইসি মহাসচিবের ঢাকা সফর স্থগিত 

সান নিউজ ডেস্ক: ঢাকা সফর স্থগিত করেছেন ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহার। পররাষ্ট্র মন্ত্রণালয় সূ‌ত্রে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন: ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে শ‌নিবার (২৭ আগস্ট) ঢাকায় আসার কথা ছিল ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহার। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তার সফর‌টি আপাতত স্থগিত করা হ‌য়ে‌ছে।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ব‌লেন, ওআইসি মহাসচিবের সফরটি আপাতত স্থগিত করা হ‌য়ে‌ছে। তিনি অসুস্থ, হাসপাতা‌লে ভ‌র্তি আছেন। পরবর্তী‌তে সু‌বিধাজনক সম‌য়ে তিনি ঢাকা সফর কর‌বেন।

আরও পড়ুন: মিছিলে ইসরাইলি সেনাদের গুলি

সফরসূচী অনুযায়ী, শ‌নিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে বৈঠকের কথা ছিল ওআইসি মহাসচিবের। তিন দি‌নের সফ‌রে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাতের কথা ছিল তার। এছাড়া সফ‌রে গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) পরিদর্শনের কথা ছিল হুসেইন ইব্রাহিম তাহারের।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা