ট্রেনে কাটা পড়ে ব্যাংকার নিহত
জাতীয়

ট্রেনে কাটা পড়ে ব্যাংকার নিহত

সান নিউজ ডেস্ক: রাজধানীতে ট্রেনে কাটা পড়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) ফখরুল ইসলাম (৫৯) নিহত হয়েছেন।

আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রী আ’লীগের কেউ না

শনিবার (২০ অগাস্ট) সকাল সাড়ে ৯টায় খিলগাঁও রেলগেটে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফখরুল ইসলামের বাড়ি জামালপুরের মেলান্দহ থানার ঝাউগড়া গ্রামে। তিনি মৃত তৈয়ব আলীর সন্তান ছিলেন।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের নিহত ৩

ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিয়াজ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি জানান, সকালে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় কমলাপুরগামী সুন্দরবন এক্সপ্রেসের নিচে কাটা পড়েন ফখরুল ইসলাম। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে। যতদূর জেনেছি নিহত ব্যক্তি বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক হিসেবে অবসরে যান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা