কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি
জাতীয়

কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

সান নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী (২২ থেকে ২৫ আগস্ট) চারদিনের সফরে নিজ জেলা কিশোরগঞ্জে যাচ্ছেন। এ সফরে রাষ্ট্রপ্রধান কিশোরগঞ্জ জেলার হাওরের মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা উপজেলায় চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পরিদর্শন করবেন। এরপর প্রতিটি উপজেলায় সুশীল সমাজ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করবেন তিনি।

আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তার ব্যক্তিগত

শুক্রবার (১৯ আগস্ট) রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

সফরসূচি অনুযায়ী, রাষ্ট্রপতি ২২ আগস্ট বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে করে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হবেন। এরপর মিঠামইনে পৌঁছানোর পর বিকেল ৪টার দিকে মিঠামইন ডাকবাংলোয় তাকে গার্ড অব অনার দেওয়া হবে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিঠামইনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটরিয়ামে সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন তিনি। মতবিনিময় সভা শেষে নিজ বাড়ি কামালপুরে যাবেন এবং সেখানে নিজ বাসভবনে রাতযাপন করবেন।

আরও পড়ুন: সুদানে ভয়াবহ বন্যায় নিহত ৭৭

পরের দিন ২৩ আগস্ট বেলা ১১টার দিকে মিঠামইন উপজেলায় রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। এরপর বিকেল ৩টার দিকে সড়কপথে মিঠামইন থেকে অষ্টগ্রাম উপজেলার উদ্দেশে রওনা হবেন। অষ্টগ্রাম উপজেলায় পৌঁছে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন তিনি। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন রাষ্ট্রপতি। মতবিনিময় সভা শেষে রাতে সড়কপথে মিঠামইনের নিজ বাসভবনে পৌঁছে রাতযাপন করবেন তিনি।

পরের দিন ২৪ আগস্ট বেলা ১১টার দিকে মিঠামইন উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। এরপর বিকেল ৩টার দিকে নৌযানযোগে নির্মাণাধীন মিঠামইন সেনানিবাস পরিদর্শন করবেন তিনি। বিকেল ৫টার দিকে সড়কপথে রাষ্ট্রপতি মিঠামইন থেকে ইটনা উপজেলায় গমন করবেন এবং সেখানে চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করবেন। সন্ধ্যা ৭টার দিকে ইটনায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন আবদুল হামিদ। মতবিনিময় সভা শেষে রাতে তিনি সড়কপথে মিঠামইনের উদ্দেশে রওনা হবেন এবং মিঠামইন পৌঁছে নিজ বাসভবনে রাতযাপন করবেন।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ ১১

পরের দিন ২৫ আগস্ট বিকেলে হেলিকপ্টারে মিঠামইন থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।

কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, রাষ্ট্রপতির এ সফরকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা