মাতুয়াইলে কারখানার আগুন নিয়ন্ত্রণে
জাতীয়

মাতুয়াইলে কারখানার আগুন নিয়ন্ত্রণে

সান নিউজ ডেস্ক : রাজধানীর মাতুয়াইলের কলেজ রোডে কোনাপাড়ায় টিনশেড একটি প্যাকেজিং কারখানায় লাগা আগুন প্রায় পৌনে ২ ঘণ্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

আরও পড়ুন : রাজধানীর মাতুয়াইলে কারখানায় আগুন

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ৯টা ২০ মিনিটে প্যাকেজিং কারখানার আগুন নিয়ন্ত্রণে আসে।

সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদরদফতরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

এদিন সকাল ৭টা ৩৫ মিনিটে কোনাপাড়ার কলেজ রোড এলাকার ওই কারখানায় আগুনের সূত্রপাত ঘটে।

আরও পড়ুন : কাবুলে বিস্ফোরণ, নিহত ২১

সংবাদ পেয়ে সকাল সাড়ে ৭টা ৪৪ মিনিটে ডেমরা ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সেখানে যুক্ত হয় আরও ৩ টি ইউনিট।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য নেই বলে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।

আরও পড়ুন : শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী

প্রসঙ্গত, গত সোমবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে পুরানা ঢাকার চকবাজারের দেবীদাস লেন এলাকায় একটি প্লাস্টিক কারখানা ও গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জনের প্রাণহানি হয়।

একইদিন বিকেলে রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের ক্রেন থেকে গার্ডার ছিটকে পড়ে চলন্ত প্রাইভেটকারের ৫ যাত্রী নিহত এবং গাড়িতে থাকা এক নবদম্পতি আহত হন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা