রাজধানীর মাতুয়াইলে কারখানায় আগুন নিয়ন্ত্রণে ৬ ইউনিট
জাতীয়

রাজধানীর মাতুয়াইলে কারখানায় আগুন

সান নিউজ ডেস্ক : রাজধানীর মাতুয়াইলের কলেজ রোডে টিনশেড প্যাকেজিং কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করছে।

আরও পড়ুন : ঢাকা বিশ্বের পঞ্চম দূষিত শহর

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ৭টা ৩৫ মিনিটে ঢাকার মাতুয়াইল কলেজ রোডের কোনাপাড়ার কারখানাটিতে আগুন লাগে।

সংবাদ মাধ্যমকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার বলেন, আগুনের সংবাদ পেয়ে ৯ মিনিটের মধ্যে প্রথম অগ্নিনির্বাপক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে আরও ৫টি ইউনিট যোগ দিয়ে কাজ করছে।

তিনি আরও বলেন, আগুন নেভাতে আমাদের কর্মীরা কাজ করছেন। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন : চকবাজারের সেই হোটেল মালিক গ্রেফতার

প্রসঙ্গত, গত সোমবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজধানীর চকবাজারের দেবীদাস লেন এলাকায় প্লাস্টিক কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় সোয়া দুই ঘণ্টার চেষ্টায় দুপুর ২টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ওই ভবন থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা