জাতীয়

রাজধানীতে ভয়াবহ যানজট

সান নিউজ ডেস্ক: রাজধানীতে সড়কের ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে। এতে বেশ ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পথচারীরা। বুধবার (১৭ আগস্ট) বিকেল গড়িয়ে সন্ধ্যার পরও সড়কে যানজটে পড়ে ও গণপরিবহনের অপেক্ষায় করতে হয়েছে অফিস ফেরত অসংখ্য নগরবাসীকে।

আরও পড়ুন: ড. ইউনূসের বিরুদ্ধে মামলা চলবে

জানা গেছে, রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের সমাবেশ। এতে যোগ দিতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে দলে দলে নেতা-কর্মীরা এসেছেন। ফলে রমনাপার্ক ও মৎস্য ভবন এলাকায় যানবাহনের প্রচণ্ড চাপ বেড়েছে। নেতাকর্মীদের বহনকারী বাসগুলো সড়কের পাশে রাখা হয়েছে। সব মিলিয়ে পুরো রাজধানীতে যানজটের সৃষ্টি হয়েছে।

এর প্রভাবে রাজধানীর মতিঝিল, গুলিস্তান, পল্টন, শাহবাগ, রমনা, মগবাজার, সাতরাস্তা, মহাখালী, বনানী এলাকায় সড়কের ঢাকামুখী অংশে যানবাহনের প্রচণ্ড চাপ দেখা গেছে। তবে যানজটের কারণে বনানী ও বিমানবন্দর মুখী সড়কের যানবাহনের চাপ কিছুটা কম রয়েছে।

আরও পড়ুন: বিএনপি আবারও ধরা খাবে

এদিকে, মহাখালী-বনানী এলাকায় গণপরিবহনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অসংখ্য ঘরমুখী মানুষকে। অনেকক্ষণ পর পর গণপরিবহন আসছে। ফলে কেউ উঠতে পারছেন, তো কেউ পারছেন না। এতে বেশ ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পথচারীরা।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা