নিহতদের জন্য ৫ কোটি টাকা চেয়ে রিট
জাতীয়
বিআরটি’র গার্ডার দুর্ঘটনা

নিহতদের জন্য ৫ কোটি টাকা চেয়ে রিট

সান নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের ক্রেন থেকে ছিটকে ফ্লাইওভারের গার্ডার পড়ে চলন্ত প্রাইভেটকারে থাকা শিশুসহ ৫ জন নিহত হন। এ দুর্ঘটনায় প্রত্যেককে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

আরও পড়ুন : বাংলাদেশ সংকটময় পরিস্থিতির মধ্যে নেই

হাইকোর্টের রিটে বিগত পাঁচ বছরে বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের নির্মাণ কার্যক্রম পরিচালনার জন্য সংস্থাটি কী ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে তার একটি প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) আইনজীবী শাহজাহান আকন্দ মাসুম সুপ্রিম কোর্টের আইনজীবী জাকারিয়া খানের পক্ষে এ রিট দায়ের করেন।

মঙ্গলবার (১৬ আগস্ট) এই ঘটনায় আরেকটি রিট দায়ের করা হয়। সে রিটে ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা ও জনগণের চলাফেরায় প্রয়োজনীয় নিরাপত্তা চাওয়া হয়েছে।

আরও পড়ুন : আইজিপি জেনে শুনেই যুক্তরাষ্ট্রে যাবেন

এ রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাগুফতা আহমেদ। রিটে স্বরাষ্ট্র সচিব, সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

প্রসঙ্গত, সোমবার (১৫ আগস্ট) বিকেলে রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের ক্রেন ছিটকে ফ্লাইওভারের গার্ডার পড়ে চলন্ত প্রাইভেটকারে থাকা শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ আরও দুইজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- আইয়ুব আলী হোসেন রুবেল (৫৫), ফাহিমা আক্তার (৩৮), ঝর্না আক্তার (২৭), ঝর্না আক্তারের দুই শিশু সন্তান জান্নাত (৬) ও জাকারিয়া (২)।

আরও পড়ুন : উত্তরায় নিহত ৪ জনের দাফন সম্পন্ন

মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে মরদেহের ময়নাতদন্ত শেষে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ দিন রাত ১১ টায় নিহত পাঁচজনের মধ্যে থেকে ৪ জনের জানাজা ও দাফন জামালপুরে সম্পন্ন হয়েছে। দাফনকৃতরা হলেন- ঝরনা , তার দুই শিশুসন্তান জান্নাত ও জাকারিয়া এবং বড় বোন ফাহিমা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা