ফেরিভাড়া বাড়ছে, কার্যকর বৃহস্পতিবার
জাতীয়

ফেরিভাড়া বাড়ছে, কার্যকর বৃহস্পতিবার

সান নিউজ ডেস্ক: দেশের সব রুটের ফেরিতে যানবাহন পারাপারের ভাড়া ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন: নেত্রীর উদারতা বিএনপি বোঝে না

মঙ্গলবার (১৬ আগস্ট) বিআইডব্লিউটিসি’র পরিচালক এস এম আশিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এ সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী ফেরিতে ২০ ও জাহাজের ভাড়া ৩০ শতাংশ বাড়ছে।

আরও পড়ুন: এবার সম্পদের হিসাব দিলেন ইমরান দম্পতি

বৃহস্পতিবার (১৮ আগস্ট) থেকে কার্যকর হবে এ ভাড়া। এছাড়া একই সময়ে বিআইডব্লিউটিসির লঞ্চ ও স্টিমারের বর্ধিত ভাড়াও কার্যকর হবে।

বিআইডব্লিউটিসি’র পরিচালক জানান, জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে ফেরি এবং আমাদের জাহাজের ভাড়া সমন্বয় করা হয়েছে। এটা আগামী ১৮ আগস্ট থেকে কার্যকর হবে।

আরও পড়ুন: আইজিপি জেনে শুনেই যুক্তরাষ্ট্রে যাবেন

বিআইডব্লিউটিসি বর্তমানে ছয়টি রুটে ফেরিতে যানবাহন পারাপার করছে। রুটগুলো হল- পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট, শিমুলিয়া-বাংলাবাজার/মাঝিরকান্দি, চাঁদপুর-শরীয়তপুর, ভোলা-লক্ষ্মীপুর এবং লাহারহাট-ভেদুরিয়া।

এছাড়া ঢাকা-বরিশাল-মোড়েলগঞ্জ, চট্টগ্রাম থেকে সন্দ্বীপ, হাতিয়া, দৌলতখান ও বরিশাল এবং ঢাকা-কালীগঞ্জ রুটে চলে সংস্থাটির বেশকিছু যাত্রীবাহী নৌযান। বর্তমানে সংস্থাটির বহরে শতাধিক ফেরি ও যাত্রীবাহী নৌযান রয়েছে।

আরও পড়ুন: চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি

এর আগে গত ১৯ জুন থেকে ফেরির ও যাত্রীবাহী জাহাজের ভাড়া ২০ শতাংশ বাড়িয়েছিল বিআইডব্লিউটিসি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা