জাতীয়

লঞ্চের ভাড়া বাড়ল

সান নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণের পরিপ্রেক্ষিতে লঞ্চে যাত্রীভাড়া ভাড়া ৩০ শতাংশ সমন্বয় করা হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

আরও পড়ুন: রাশিয়া থেকে জ্বালানি তেল কিনব

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছন নৌপরিবহন মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, এখন অভ্যন্তরীণ নৌপথে প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত বিদ্যমান দুই টাকা ৩০ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে তিন টাকা। আর পরবর্তী প্রতি কিলোমিটার দুই টাকা থেকে বেড়ে হয়েছে দুই টাকা ৬০ পয়সা। আর ডেকের চারগুণ বেশি ভাড়া হবে কেবিনের।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯ এর বিধি ২৭ মোতাবেক নৌযানে যাত্রী পরিবহনের জন্য কিলোমিটার প্রতি সর্বোচ্চ ও সর্বনিম্ন যাত্রী ভাড়া পুনর্নির্ধারণের লক্ষ্যে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে ও বিআইডব্লিউটিএর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে যাত্রীভাড়া পুনর্নির্ধারণ করা হলো।

এতে জানানো হয়, প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া ২ টাকা ৩০ পয়সা থেকে বাড়িয়ে ৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রথম ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া ২ টাকা থেকে বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়েছে। জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা থেকে ৮ টাকা বাড়িয়ে ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এ ভাড়া ১৬ আগস্ট থেকে কার্যকর হবে।

আরও পড়ুন: বরগুনায় বাড়াবাড়ি হয়েছে

এর আগে, ৫ আগস্ট রাত ১২টার পর জ্বালানি তেলের নতুন দাম কার্যকর করে সরকার। ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, পেট্রোলের দাম ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা এবং অকটেনের দাম ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়।

এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থার পক্ষ থেকে নৌযানের ভাড়া বাড়ানোর বিষয়ে প্রস্তাব দেওয়া হয়। বিষয়টিকে কেন্দ্র করে সংশ্লিষ্টদের নিয়ে ৮ আগস্ট দুপুরে সচিবালয়ে বৈঠকে বসেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল। তবে বৈঠকে ভাড়া বৃদ্ধির বিষয়ে কোনো সিদ্ধান্ত না নিয়ে একটি ওয়ার্কিং কমিটি গঠন করে দেয় নৌ পরিবহন মন্ত্রণালয়। কমিটি ওইদিন রাতেই নৌযান ভেদে ১৯, ২২, ২৫, ৩০, ৩৫, ৪০, ৪২ ও ৫০ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়ানোর জন্য সরকারের কাছে প্রস্তাব দেয়।

ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানোর পর গত বছরের নভেম্বরেই লঞ্চের ভাড়া ৩৫ শতাংশের বেশি বাড়ানো হয়েছিল। নভেম্বরের আগে লঞ্চে ১০০ কিলোমিটার মধ্যে দূরত্বে প্রতি কিলোমিটারে ভাড়া ছিল ১ টাকা ৭০ পয়সা। তখন তা থেকে বাড়িয়ে ২ টাকা ৩০ পয়সা করা হয়েছিল।

আরও পড়ুন: কাশ্মীরে ৭ ভারতীয় সেনা নিহত

১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারের ভাড়া নভেম্বরের আগে ছিল ১ টাকা ৪০ পয়সা। তা থেকে বাড়িয়ে করা হয়েছিল ২ টাকা। আর লঞ্চের সর্বনিম্ন ভাড়া ১৮ টাকা থেকে বাড়িয়ে ২৫ টাকা করা হয়েছিল নভেম্বরে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা