৬ ট্রলারডুবিতে নিখোঁজ ১৯
জাতীয়
বঙ্গোপসাগরে লঘুচাপ

৬ ট্রলার ডুবিতে নিখোঁজ ১৯

সান নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় জেলা ভোলা, নোয়াখালী ও পটুয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যে উত্তাল রয়েছে সাগর।

আরও পড়ুন : উর্ধ্বমুখী পাগলা ঘোড়া ছুটবে কত দূর!

সাগর পাড়ের জেলেরা এমন পরিস্থিতিতে জীবিকার তাগিদে মাছ ধরতে গিয়ে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে অন্তত ৬টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এসব ট্রলারের জেলেদের মধ্যে ৫৬ জনকে উদ্ধার করা গেলেও এখনো অন্তত নিখোঁজ রয়েছেন ১৯ জন জেলে।

মঙ্গলবার (৯ আগস্ট) বিকেলে মাছ ধরতে গিয়ে চরফ্যাশন উপজেলার বয়ার চরে আবুল কালাম ও মো: ইউসুফ মাঝির দুটি ট্রলার ডুবে যায়। সংবাদ পেয়ে অন্য ট্রলারের মাঝিরা ৫ জনকে জীবিত উদ্ধার করে। এখনও ইউসুফ মাঝির ট্রলারের ৮ জেলের সন্ধান পাওয়া যায়নি।

এছাড়াও ২ দিন ধরে দৌলতখানের এক জেলে নিখোঁজ রয়েছেন। ভেসে গেছে জাল ও ট্রলারসহ মালামাল। নিখোঁজ জেলেদের উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড দক্ষিণ জোন।

আরও পড়ুন : ঢাকা-দিল্লি প্রতিরক্ষা সংলাপ বৃহস্পতিবার

এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, ভোলার বেড়িবাঁধগুলো মনিটরিং করা হচ্ছে। কোথাও ভেঙ্গে গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। অপরদিকে জোয়ারে ভোলার ইলিশা ফেরিঘাট তলিয়ে গেছে। ফলে ভোলা-লক্ষ্মীপুর রুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল।

ঝড়ের কবলে পড়ে দুইদিনে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া ৩টি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ৯ জেলে নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার দুপুরে বঙ্গোপসাগরের শিবচর, মহিপুর পয়েন্টে ট্রলার ডুবির ঘটনা ঘটে।

স্থানীয় ঢালচরের চেয়ারম্যান আবদুস সালাম জানান, মঙ্গলবার ঢালচর থেকে আবুল কালাম, ইউসুফ মাঝির দুটি বোট মাছ ধরতে সাগরে যায়। মাছ ধরতে গিয়ে ১২ জেলে নিয়ে সাগরে ধমায় (ঢেউয়ের কবলে পড়ে) ডুবে যায়। পরে পার্শ্ববর্তী আরেকটি ট্রলার এসে উদ্ধার করে।

আরও পড়ুন : বৃহস্পতিবার কখন কোথায় লোডশেডিং

একই এলাকার ইউসুফ মাঝির ১৩ জন জেলের আরেকটি ট্রলার ডুবে যায়। এতে ৫ জন জেলে উদ্ধার হলেও এখনো পর্যন্ত ৮ জন জেলে নিখোঁজ রয়েছে। এরা হলেন মো: আব্দুর রহমান, ইসমাইল, রাছেল, তসলিম, আব্দুল মান্নান, জুয়েল, নজু, ছাদেক।

অপরদিকে সৈয়দপুর ইউনিয়ন থেকে ইসমাইল মাঝির একটি ট্রলার ডুবে গিয়ে নিজাম (৩২) নামের এক জেলে সাগরে ডুবে নিখোঁজ হয়।

ভোলা জেলার চর আইচার মৎস্য ব্যবসায়ী সালাউদ্দিন কাজী বলেন, নদীতে মাছ না থাকায় বৈরী আবহাওয়ার মধ্যে ভোলার ঢালচরের আবু কালাম, ইউসুফ মাঝি ও দৌলতখানের ইসমাইল মাঝি ফিসিং বোটটি গভীর সমুদ্রে মাছ শিকার করার জন্য যায়। নিম্নচাপের কারণে সাগর উত্তাল থাকায় ৩টি ট্রলার ডুবে যায়।

এই ঘটনায় স্থানীয় জেলেদের সহায়তায় ২৫ জন জেলে উদ্ধার হলেও এখনও নিখোঁজ রয়েছে ইউসুফ মাঝির ফিশিং বোটের ৮ জেলে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্র কোনো দলকে সমর্থন করে না

ভোলার চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান জানান, ডুবে যাওয়া ট্রলারের নিখোঁজ জেলেদের উদ্ধার করতে কোস্ট গার্ডকে বলা হয়েছে। তারা উদ্ধারের চেষ্টা করছেন, তবে বৈরী আবহাওয়ায় উদ্ধার অভিযান বিঘ্ন হচ্ছে।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে: কমান্ডার সৈয়দ তৈমুর রহমান বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে সাগরের মাছ ধরতে গিয়ে ভোলার দৌলতখান, ঢালচর, নোয়াখালীর হাতিয়া, পটুয়াখালীর ২টি, সর্বোমোট ৬টি ট্রলার সাগরে ডুবে যায়।

আরও পড়ুন : বিএনপি’র বিদায়ের সময় এসেছে

এসব ট্রলারে সর্বমোট ৭৫ জন জেলে ছিলো। এর মধ্যে স্থানীয় জেলেদের সহায়তায় ৫৬ জন জেলেদের জীবিত উদ্ধার হয়। এখন ভোলার ৯ জনসহ ১৯ জন জেলে নিখোঁজ রয়েছে। কোস্টগার্ড দক্ষিণ জোন ৬টি উদ্ধার টিম নিখোঁজ জেলেদের উদ্ধার করতে কাজ করে যাচ্ছে।

এছাড়া বাংলাদেশ কোস্টগার্ডের পূর্ব ও পশ্চিম জোন সমুদ্রে বৈরী আবহাওয়া উপেক্ষা করে কোস্টগার্ড ঝুঁকি নিয়ে নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা