জাতীয়

স্ত্রী ও শ্যালিকাকে যৌনপল্লিতে বিক্রি

সান নিউজ ডেস্ক: স্ত্রী ও শ্যালিকা ভারতে নারী পাচারের অভিযোগ চক্রের মূলহোতা স্বামীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার (১০ আগস্ট) রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির সিরিয়াস ক্রাইম বিভাগের বিশেষ পুলিশ সুপার মো. নজরুল ইসলাম।

আরও পড়ুন: নতুন লুকে হাজির হলেন ভাইজান

এর আগে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা থেকে তাদের গ্রেফতার করে সিআইডির মানবপাচার ইউনিট। গ্রেফতারকৃতরা হলেন, রানা আহমেদ, মো. সুজন মিয়া, মো. সাহাবুদ্দীন এবং নাইমুর রহমান।

জানা গেছে, গাজীপুরে একটি পোশাক কারখানায় চাকরি করতেন ময়মনসিংহের গফরগাঁও গাইকপাড়ার ইউসুফ। সে সময় জরিনা (ছদ্দনাম) একই পোশাক কারখানায় কাজ করতেন। সেখান থেকে পরিচয়ের পরে বিয়ে করেন তারা। ইউসুফ বিয়ের আগেই পাচারের পরিকল্পনা করে রাখেন। বিয়ের কিছু দিন পরেই উন্নত জীবন গড়ার প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করেন নিজের স্ত্রী ও শ্যালিকা শিউলিকে।

আরও পড়ুন: সৈন্যরা যুদ্ধের জন্য প্রস্তুত থাকবে

সিআইডির সিরিয়াস ক্রাইম বিভাগের বিশেষ পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, আসামিরা অন্যদের সহায়তায় দুই বোনকে বেশি বেতনের চাকরি দেওয়ার লোভ দেখিয়ে ঝিনাইদহের মহেশপুর থানার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে আনুমানিক গত বছরের ৪ মে অবৈধভাবে ভারতে পাচার করেন। এরপর ভারতে অবস্থানরত অন্যান্য আসামিদের সহায়তায় তাদের যৌনপল্লিতে বিক্রি করে দেন। সেখানে তাদের যৌন নির্যাতন করা হয়। পরবর্তীতে তারা যৌনপল্লি থেকে পালিয়ে ভারতীয় পুলিশের সহায়তায় গত ২২ মার্চ বাংলাদেশে ফেরেন।

তিনি আরও বলেন, ওই দুই নারী আদালতে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে ওই দুই নারী জানান, বছর দুই আগে তারা গাজীপুরের শ্রীপুরের একটি কারখানায় কাজ নেন। সেখানে থাকার সময় বড় বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন ইউসুফ, পরে বিয়েও করেন। গত বছর বেশি বেতনে চাকরির কথা বলে ইউসুফ তার স্ত্রী ও শ্যালিকাকে ভারতের নারী পাচারকারীদের কাছে বিক্রি করে দেন। ইউসুফ যে নারী পাচারে জড়িত, নিজেরা বিপদে পড়ার আগে সেটা তারা বুঝতে পারেন।ৎ

আরও পড়ুন: গণতান্ত্রিক সরকার রাষ্ট্র চালাচ্ছে

তদন্তে পাওয়া গেছে যে, আসামিরা তাদের ভারতে পাচার করে আর্থিকভাবে লাভবান হয়েছেন। এই চক্রের দেশি-বিদেশি অন্যান্য সদস্যদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিআইডির মানবপাচার ইউনিট কাজ করে যাচ্ছে', যোগ করেন এই সিআইডি কর্মকর্তা। এই চার আসামির বিরুদ্ধে একাধিক মামলা তদন্তাধীন বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা