জাতীয়

তেলের পাম্পকে লাখ টাকা জরিমানা

সান নিউজ ডেস্ক: তেল কম দেয়ার অভিযোগে রাজধানীর কল্যাণপুরে সোহরাব ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানার পর এবার আরেকটি তেলের পাম্পকে জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: আতঙ্কে স্কুল আসছে না শিক্ষার্থীরা

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে মোহাম্মদপুরে একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

জানা গেছে, বিএসটিআইয়ের উপ-পরিচালক মো. রিয়াজুল হকের নেতৃত্বে মোহাম্মদপুরের আসাদগেট এলাকার মেসার্স তালুকদার ফিলিং অ্যান্ড সার্ভিসেস সেন্টারে আভিযান পরিচালনা করা হয়। এ সময় পেট্রল পাম্পটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: সৈয়দপুর আদর্শ কলেজের জায়গা দখল করে বহুতল স্থাপনা নির্মাণ

বিএসটিআইএ’র উপ-পরিচালক মো. রিয়াজুল হক বলেন, এ ফিলিং স্টেশনটির বিরুদ্ধে বেশ অভিযোগ ছিল। তারা পরিমাণে তেল কম দিচ্ছিল। এসব অভিযোগ যাচাই-বাচাই করতে আমাদের টিম কাজ করে। সেই প্রেক্ষিতে আজকে আমাদের একটি টিম এসে সরাসরি তাদের থেকে তেল সংগ্রহ করে।

তিনি আরও বলেন, ‘তারা (মেসার্স তালুকদার ফিলিং অ্যান্ড সার্ভিসেস সেন্টার) তেল কম দেওয়ার বিষয়টি আমাদের হাতে ধরা পড়েছে। এ সময় তাদের ৫টি অকটেন ডিসপোসিং ইউনিটের মধ্যে দুইটিতে ৪০ মিলি ও আরও দুইটিতে ৬০ মিলি এবং ১টিতে ৫০ মিলি লিটার তেল কম দেওয়ার প্রমাণ পাওয়ায় আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এক লাখ টাকা জরিমানা করেছি।’

আরও পড়ুন: আমরা ‘এক চীন’ নীতিতে বিশ্বাস করি

প্রসঙ্গত, গত সোমবার নিজের মোটরসাইকেলে অকটেন নিতে রাজধানীর কল্যাণপুরে সোহরাব সার্ভিস স্টেশনে গিয়েছিলেন ইশতিয়াক। তার অভিযোগ, তাকে ৫ লিটার অকটেনের ভাউচার দেওয়া হলেও বাস্তবে মেপে দেওয়া হয়েছে ৩ লিটার বা তার চেয়ে একটু বেশি।এরপর তিনি ওই ফিলিং স্টেশনের সামনে প্রতিবাদী অবস্থান কর্মসূচি শুরু করেন, যা সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করে। পরদিন ওই এলাকায় অভিযানে যায় সরকারি সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।তারা সোহরাব সার্ভিস স্টেশনে দুটি ডিজেলের নজেলে কম দেওয়ার প্রমাণ পেয়ে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করে।

ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘শুনানিতে স্পষ্ট প্রমাণিত হয়েছে পেট্রল পাম্পটি ভোক্তা অধিকার আইনের ৪৫ ধারা ও ৪৮ ধারা লঙ্ঘন করেছে। এই দুই আইনে ৫০ হাজার করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।অভিযোগকারী ইশতিয়াক মোট জরিমানার ২৫ শতাংশ পেয়েছেন।’

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা