আগস্টে বন্যার সতর্কবার্তা
জাতীয়

আগস্টে বন্যার সতর্কবার্তা

সান নিউজ ডেস্ক: চলতি আগস্টে বঙ্গোপসাগরে এক বা দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে মৌসুমি ভারী বৃষ্টি হতে পারে। এর কারণে কিছু স্থানে স্বল্প থেকে মধ্যমেয়াদি বন্যা হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের মাসিক পূর্বাভাসে জানানো হয়েছে।
সেই পূর্বাভাসে বলা হয়েছে।

আরও পড়ুন :পাক পররাষ্ট্রমন্ত্রীর চট্টগ্রামে যাত্রাবিরতি

গত জুলাইয়ে স্বাভাবিকের চেয়ে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ হার ছিল প্রায় ৬৮ শতাংশ। কম বৃষ্টি হওয়ার দিক থেকে এরপর আছে বরিশাল বিভাগে। এ হার ৬৪ দশমিক ৭। দেশের আট বিভাগের মধ্যে স্বাভাবিক বৃষ্টি হয়েছে শুধু সিলেট বিভাগে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক প্রথম আলোকে বলেন, বাংলাদেশের সবচেয়ে বৃষ্টিপ্রবণ এলাকা সিলেট। সেখানে গত মাসে স্বাভাবিক বৃষ্টি হয়েছে। কিন্তু দেশের দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপ্রবণ এলাকায় চট্টগ্রামে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে। বাকি সব বিভাগে স্বাভাবিকের চেয়ে অনেক কম বৃষ্টি হয়েছে। জুলাই বৃষ্টির মাস, কিন্তু গত মাসে এক অস্বাভাবিক অবস্থা দেখা গেছে।

জুলাইয়ের এই ‘অস্বাভাবিক’ আচরণের পেছনের কারণ কী—জানতে চাইলে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, ‘এ নিয়ে আমরাও ভাবছি, তবে শুধু বাংলাদেশে নয়, পার্শ্ববর্তী সব দেশ এবং বিশ্বের প্রায় সব জায়গায় জুলাই মাস ছিল উষ্ণ। জলবায়ু পরিবর্তন এবং প্রশান্ত ও ভারত মহাসাগরের বিশেষ কিছু পরিস্থিতির কারণে এ অবস্থা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।’

আরও পড়ুন : বাংলাদেশের ভূয়সী প্রশংসায় চীন

চলতি আগস্টেও স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। চলতি মাসে মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। এ মাসেও সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে সিলেটে, তারপরই চট্টগ্রামে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা