ফাইল ছবি
জাতীয়

বিএনপির জন্য অপেক্ষা করব

সান নিউজ ডেস্ক : রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের চলমান সংলাপে অংশ নেবে না বলে আগেই জানিয়েছে বিএনপি। তবুও তাদের জন্য অপেক্ষা করবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আরও পড়ুন: রনিল বিক্রমাসিংহে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

বুধবার (২০ জুলাই) বুধবার রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে গণতন্ত্রী পার্টির সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিএনপি সংলাপে আসছে না, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সিইসি বলেন, ‘আমরা ওয়েট করব’। বিএনপিকে সংলাপে আনার জন্য বিশেষ কোনো উদ্যোগ নেবেন কি না জানতে চাইলে এর কোনো উত্তর দেননি সিইসি। সংলাপ শেষ হলে সারবস্তু অবহিত করা হবে বলে জানান তিনি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘এখন পর্যন্ত যতগুলো পার্টি সংলাপে অংশ নিয়েছে, তাদের সবার মনোভাব ইতিবাচক। তারা ভালো নির্বাচন যাতে হয়, ভোটাররা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এই বিষয়টি নিশ্চিত করতে বলেছেন। আমরাও বলেছি সত্যিকার অর্থে এটিই আমাদের একমাত্র দায়িত্ব।

আরও পড়ুন: শেখ হাসিনার কারণে আসাম শান্তিতে আছে

তিনি বলেন, প্রত্যেকটা ভোটার যেন ভোট কেন্দ্রে গিয়ে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এটাই গণতন্ত্রের ভিত্তি। এক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন। প্রতিটি দলই বলেছে তারা ঐক্যমতে বিশ্বাস করে। ঐক্যমত তো হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আমরা বলেছি আমরা আমাদের প্রয়াস অব্যাহত রাখব। এই বিষয়ে কেউ না করেনি। প্রয়াসটি অব্যাহত থাকবে।’

সিইসি আরও বলেন, ‘আমরা সুস্পষ্টভাবে বলেছি, ঐক্যটা আমাদের নয়, আমরা রাজনৈতিক দলগেুলোকে বলেছি আপনারা ঐক্যের চেষ্টা করুন এবং ঐক্য হলে আমরা আনন্দিত হবো। আর আমরা যে দায়িত্ব নিয়েছি, আইন-কানুন এবং সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করার, সেই দায়িত্বটা পালন করে যাবো।’

আরও পড়ুন: লন্ডনে ‘জরুরি অবস্থা’ ঘোষণা

এই সংলাপের মধ্য দিয়ে ইসির প্রতি রাজনৈতিক দলগুলোর অনাস্থা দূর হবে কি না জানতে চাইলে সিইসি বলেন, ‘ইসির প্রতি অনাস্থা সবসময় আছে বা নেই দুটো জিনিস। আপনারা তো পেপারেই দেখছেন একটা দলের হয়ত অনাস্থা আছে। আবার আমাদের সঙ্গে বসেছে তাদের প্রত্যেকের আমাদের প্রতি আস্থা আছে।’

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা