লাইট-এসি বন্ধ রেখে সংসদীয় কমিটির বৈঠক
জাতীয়

লাইট-এসি বন্ধ রেখে সংসদীয় কমিটির বৈঠক

সান নিউজ ডেস্ক : চলমান বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বৈদ্যুতিক বাতি ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বন্ধ রেখে বৈঠক করেছে । জাতীয় সংসদের কেবিনেট কক্ষে বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় রেখে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : মেট্রোরেল চালু হবে ১৬ ডিসেম্বর

মঙ্গলবার (১৯ জুলাই) বিকেল ৩টায় এই বৈঠক শুরু হয়। বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন কমিটির সভাপতি সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান।

বৈঠকে অংশগ্রহণ করেন কমিটির সদস্য মো. নূরুল ইসলাম তালুকদার, খালেদা খানম এবং নার্গিস রহমান। এদিন বিগত ২৬তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং ওই বৈঠকে নেওয়া সিদ্ধান্তসমূহের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

একই সঙ্গে প্রধান বিদ্যুৎ পরিদর্শন (সিইআই) দফতরের কার্যক্রম ও দেশের সার্বিক বিদ্যুৎ ব্যবস্থাপনায় এর ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুন : মিতব্যয়ী হওয়ার আহ্বান

বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন প্রকল্পসমূহের বিপরীতে নেওয়া বৈদেশিক ঋণ পরিশোধের পরিকল্পনা সম্পর্কে বৈঠকে আলোচনা হয়।

এছাড়াও কমিটিতে ক্যাপাসিটি চার্জ প্রদান সম্পর্কিত তথ্য তালিকা আকারে উপস্থাপন করা হয়। এ সময় বিদ্যুৎকেন্দ্রগুলোর ঋণের বিপরীতে ঋণ ও ঋণের সুদ পরিশোধকল্পে প্রবিধান রাখার পরামর্শ দেয় স্থায়ী কমিটি।

সরকারি স্থাপনাসমূহে জরুরি ভিত্তিতে এনার্জি অডিট করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করে স্থায়ী কমিটি।

আরও পড়ুন : তেহরানে পুতিন-এরদোয়ান

এছাড়াও এরই মধ্যে শেষ হয়েছে এমন প্রকল্পে ব্যবহৃত যানবাহনসমূহ থেকে কয়েকটি যানবাহন প্রধান বিদ্যুৎ পরিদর্শন (সিইআই) দফতরকে বরাদ্দ দেওয়ার সুপারিশ করে স্থায়ী কমিটি।

আজকের অনুষ্ঠিত বৈঠকে বিদ্যুৎ বিভাগের সচিব, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান, স্রেডা’র চেয়ারম্যান (রুটিন দায়িত্ব), বিইপিআরসি’র চেয়ারম্যান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা