স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (ফাইল ছবি)
জাতীয়

ভয়ের কারণ নেই

সান নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সামনে বিদ্যুৎ সংকটের কারণে কষ্টের দিন আসতে পারে। সে কারণে মানসিক প্রস্তুতি দরকার। তবে ভয়ের কারণ নেই। সকলের সহযোগিতায় পরিস্থিতি উত্তরণ সম্ভব হবে।

আরও পড়ুন: একদিন মানুষ জানবে, আমি নিরাপরাধ

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে বগুড়ার হোটেল মম ইনের কনফারেন্স রুমে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যথেষ্ট পরিমাণে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আমাদের আছে। তবে ইউক্রেন যুদ্ধের কারণে ডিজেল ও ফার্নেস ঘাটতি দেখা দিতে পারে। ফলে দেশে ডিজেল ও ফার্নেসভিত্তিক পাওয়ার প্ল্যান্টগুলো চালানো সম্ভব নাও হতে পারে। এই কারণে সৃষ্ট বিদ্যুৎ সংকট পরিস্থিতি মাথায় রেখে এখন থেকেই বিদ্যুৎ সাশ্রয়মূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, উন্নয়ন অব্যাহত রাখতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হবে। ফেসবুকে বিতর্কিত পোস্ট ও গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা থেকে বিরত না হলে আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশনে যাবে। নড়াইলের ঘটনায় সুষ্ঠু পদক্ষেপ নিতে সক্ষম হয়েছি। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এখন যথেষ্ট সক্ষম। তাই ষড়যন্ত্র করে কারও পার পাওয়ার সুযোগ নেই। ফেসবুকে পোস্ট দেখে কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটাবেন না। কাউকে ভাঙচুরে সহায়তা করবেন না, কাউকে উৎসাহিত করবেন না।

আরও পড়ুন: সারাবিশ্বই একটা চাপে পড়েছে

টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমান। উপস্থিত ছিলেন বগুড়া-৭ আসন সংসদ সদস্য রেজাউল করিম বাবলু, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হক, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু প্রমুখ।

সুধী সমাবেশের পর স্বরাষ্ট্রমন্ত্রী মম ইন ইকো পার্ক পরিদর্শন করেন এবং টিএমএসএস মেডিকেল কলেজে একটি অক্সিজেন পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা