ছবি-সংগৃহীত
লাইফস্টাইল

চুলের রঙ ধরে রাখার ৪ টিপস

লাইফস্টাইল ডেস্ক : বর্তমান সময় চুল কালার করাটা একটা ফ্যাশন হয়ে গেছে। কিছু নিয়ম মেনে চললে দীর্ঘদিন চুলের রঙ টিকে থাকবে। কিন্তু যদি আপনার চুলে কোনো সমস্যা না থাকে তাহলে রঙ না করাই ভাল।

আরও পড়ুন: মন ভালো করার উপায়

জেনে নেওয়া যাক ৪ টিপস-

(১) শ্যাম্পুর দিকে নজর দিন:

রাস্তাঘাটে ধুলোবালিতে চুলের যে হাল হয়, তাতে শ্যাম্পু করে চুল ধুয়ে পরিষ্কার করার প্রয়োজন হয়। যদি চুলে কালার করা থাকে তাহলে প্রতিদিন নরমাল শ্যাম্পু ব্যবহার না করে ড্রাই শ্যাম্পু ব্যবহার করতে পারেন। এ জাতীয় শ্যাম্পু ব্যবহারে চুলে রঙ টিকে থাকবে দীর্ঘদিন।

আরও পড়ুন: আনারসের জুস তৈরির রেসিপি

( ২) কন্ডিশনার:

চুলে শ্যাম্পু ব্যবহার করার সাথে অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবেন। চুলের ধরন অনুযায়ী কন্ডিশনার বেছে নিতে পারেন। ওয়েট শ্যাম্পু ও লাইট কন্ডিশনার ব্যবহার করলে অনেকদিন আপনার চুলের রঙ টিকে থাকবে। প্রয়োজন হলে চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন।

(৩) হালকা গরম পানিতে চুল ধুতে পারেন :

হালকা গরম পানিতে চুলের শ্যাম্পু ধুয়ে পরিষ্কার করে নিতে পারেন। হালকা গরম পানি আপনার হেয়ার কিউটিকলস ভালো রাখতে এবং স্ক্যাল্প ঠিক রাখতে সহায়তা করে। ফলে চুলের রঙ টিকে থাকবে দীর্ঘদিন। তবে চুলে কালার করা থাকলে ড্রায়ার বা স্ট্রেটনার ব্যবহার থেকে সতর্ক থাকুন। এই জাতীয় হিটিং টুল সহজে চুলের রঙ নষ্ট করে দেয়।

আরও পড়ুন: অতিরিক্ত পানি পানে হতে পারে মৃত্যু!

(৪) হেয়ার মাস্ক:

হেয়ার মাস্ক ব্যবহার করলে চুলের কালার দীর্ঘ দিন থাকে। বিশেষ ধরনের হেয়ার মাস্ক রয়েছে চুলের কালারের জন্য। হেয়ার মাস্ক আপনার চুলের রুক্ষ-শুষ্কতা দূর করে এবং চুলে হাইড্রেটেড ধরে রাখে। এর পাশাপাশি স্প্লিট এন্ডস বা চুল মাঝখান থেকে ভেঙে যাওয়ার সমস্যাও দূর করে চুলের রঙ সহজে নষ্ট হতে দেয় না। রোদ ও ধুলোর হাত থেকেও চুলকে রক্ষা করে।

সান নিউজ/এমএ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা