জাতীয়

ট্রেন আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ

সান নিউজ ডেস্ক: রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে শিক্ষার্থীদের আন্দোলনে নীলসাগর এক্সপ্রেস আটকে পড়ায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আর কোনো যাত্রীবাহী ট্রেন এখন পর্যন্ত ঢাকা ছাড়তে পারেনি। যার ফলে ঢাকা থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল।

আরও পড়ুন: পদ্মা সেতু দেখতে মমতাকে আমন্ত্রণ

বুধবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার।

সূত্রে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত। ২৫ জুলাই ‘সি’ ইউনিট, ২৬ জুলাই ‘এ’ ইউনিট এবং ২৭ জুলাই ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা দিতে রাজশাহী যেতে অগ্রিম টিকিট কাটতে আসেন ভর্তিচ্ছুরা। তারা লাইনেও দাঁড়ান। কিন্তু মাত্র ৩টি টিকিট বিক্রি করে বন্ধ করে দেওয়া হয়। এমনটাই দাবি টিকিট প্রত্যাশীদের।

আরও পড়ুন: রাতভর জ্বলছিল ঝলমলে বাতির সাইনবোর্ড!

শিক্ষার্থীদের দাবি, বিমানবন্দর স্টেশনে টিকিট কাটতে আসনে দুই হাজার থেকে তিন হাজার শিক্ষার্থী। কিন্তু মাত্র ৩টি টিকিট বিক্রি করে বন্ধ করে দেওয়া হয় কাউন্টার। এরপরই শিক্ষার্থীরা নীলসাগর ট্রেনকে আটকে দেন। বিমানবন্দর স্টেশনে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ করে দেন শিক্ষার্থীরা।

ফেসবুক লাইভে তারা দাবি করেন, তাদের ভর্তি পরীক্ষা ২৫ তারিখ। আজ অগ্রিম টিকিট কাটতে আসেন। বিক্রি শুরু হওয়ার কয়েকমিনিটের মধ্যে সব টিকিট শেষ হয়ে যায়। তাদের দাবি, টিকিট কালোবাজারে বিক্রি করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: প্রবাসীকে কুপিয়ে হত্যা

বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ঢাকা বিভাগ) খায়রুল কবির বলেন, শিক্ষার্থীসহ যাত্রীরা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন। ফলে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি এখনো আটকে আছে। এ কারণে নারায়ণগঞ্জ ব্যতীত ঢাকা থেকে সারাদেশ কোনো ট্রেন যেতে পারছে না। তবে সারাদেশ থেকে ঢাকায় ট্রেন আসতে পারছে।

রেলওয়ে পুলিশের ঢাকা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাজহারুল ইসলাম বলেন, টিকেট না পেয়ে একদল শিক্ষার্থী লাইনের ওপর অবরোধ করে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন আটকে দিয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা