ছবি: সংগৃহীত
জাতীয়

প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

সান নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ভারতের ত্রিপুরার বিখ্যাত রানি জাতের সাড়ে ৭০০ কেজি আনারস উপহার হিসাবে পাঠিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।

আরও পড়ুন: শ্রীলঙ্কায় কারফিউ জারি

বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল পৌনে ১১টায় ভারতীয় একটি পিকআপ ভ্যানে আনারসের চালানটি আখাউড়া- আগরতলা স্থলবন্দরের শূন্যরেখায় পৌঁছে।

এ সময় ত্রিপুরা হর্টিকালচারের সহকারী পরিচালক ডা. দীপক বৈদ্য বাংলাদেশে চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় হাইকমিশানারের ভিসা অফিসার মনিশ সিংয়ের কাছে আনারসগুলো বুঝিয়ে দেন।

ভারতীয় হাইকমিশানারের ভিসা অফিসার মনিশ সিং বলেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য আনারস উপহার হিসেবে পাঠিয়েছেন। প্রত্যেকটি কার্টনে ৬টি করে মোট ৬০০টি আনারাস রয়েছে। আনারসগুলো এখান থেকে সরাসরি কূটনৈতিক কার্যালয় পদ্ম ভবনে যাবে। সেখান থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।

আরও পড়ুন: হজের ফিরতি ফ্লাইট শুরু

আনারস হস্তান্তরকালে সীমান্ত শূন্যরেখায় উপস্থিত ছিলেন ভারতের ১২০ বিএসএফ ইনচার্জ এসআই সুরেশ সিং, আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ আবু বক্কর সিদ্দিক, আখাউড়া আইসিপি ইনচার্জ সুবেদার কামাল হোসেনসহ দু’দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে ২০ জুন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা ও রাজ্যের বিশিষ্টজনের জন্য উপহার হিসাবে ৮০০ কেজি আম্রপালি আম পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আম পাওয়ার পরদিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।

আরও পড়ুন: শ্রীলঙ্কা সংকটের পেছনে রাশিয়া দায়ী

ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার পৈতৃক ভিটা ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের কাজীপাড়া এলাকায়। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় তার বাবা-মা ত্রিপুরায় চলে যান।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা