হজের ফিরতি ফ্লাইট শুরু
জাতীয়

হজের ফিরতি ফ্লাইট রাতে শুরু

সান নিউজ ডেস্ক : ইসলাম ধর্মের পবিত্র হজ কার্যক্রম সম্পাদন শেষে বৃহস্পতিবার (১৪ জুলাই) থেকে বাংলাদেশের হাজিরা দেশে ফিরা শুরু করবেন। এদিন রাত ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন তারা।

আরও পড়ুন : শ্রীলঙ্কায় কারফিউ জারি

এছাড়াও হজের যাত্রী পরিবহনে পৃথক ফ্লাইট পরিচালনা করবে সৌদি এয়ারলাইনস ও নাস এয়ার।

সংবাদ মাধ্যমকে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ বছর বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৩৯ জন পবিত্র হজ পালনের জন্য সৌদিআরব গেছেন।

তিনি আরও বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৮৭ টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬১ জন, সৌদি এয়ারলাইনসের ৬৩টি ফ্লাইটে ২৩ হাজার ৯১৪ জন ও নাস এয়ারের ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৮৬৪ জন সৌদিআরব গেছেন। তিনটি এয়ারলাইনসের মোট ফ্লাইটের সংখ্যা ১৬৪টি। হজের ফিরতি ফ্লাইট আজ থেকে শুরু হচ্ছে। যা ৪ আগস্ট পর্যন্ত চলবে।

আরও পড়ুন : বিশ্বজুড়ে মৃত্যু বেড়েছে

গত ৯ জুলাই সৌদি আরবে ঈদুল আজহার পবিত্র কুরবানির অনুষ্ঠানিকতার এরমধ্যমে হজের আনুষ্ঠানিকতা শেষ হয়।

সংবাদ মাধ্যমকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, আজ ( বৃহস্পতিবার) রাত ১০টায় বিমানের ফিরতি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজযাত্রীদের নিয়ে অবতরণ করবে। এই ফ্লাইটে কতজন যাত্রী আসবে, তা তিনি জানাতে পারেননি।

আরও পড়ুন : শ্রীলঙ্কা সংকটের পেছনে রাশিয়া দায়ী

প্রসঙ্গত, এবার হজে গিয়ে সৌদি আরবে মারা গেছেন ১৫ জন হজযাত্রী। তাদের মধ্যে পুরুষ ১০ জন ও নারী ৫ জন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা