যাত্রীতে ঠাসা লঞ্চ
জাতীয়

যাত্রীতে ঠাসা লঞ্চ

সান নিউজ ডেস্ক: পদ্মা সেতু উদ্বোধনের পর যাত্রী সংকটে পড়তে পারে পদ্মা পারের লঞ্চ- এমন শঙ্কা উড়িয়ে দিয়ে যাত্রীতে ঠাসা ১৪ লঞ্চ পৌঁছাল বরিশাল নদীবন্দরে।

আরও পড়ুন: পবিত্র হজ আজ

শুক্রবার (৮ জুলাই) প্রথম প্রহর থেকে লঞ্চগুলো বরিশালে এসে পৌঁছাতে শুরু করে। ভোর সাড়ে ৪টার মধ্যে সবগুলো লঞ্চ এসে পৌঁছে। এ সময়ে যাত্রীতে পূর্ণ হয়ে যায় নদীবন্দর।

কুয়াকাটা-২ লঞ্চের যাত্রী মানিক বলেন, আমার মনে হয় ধারণক্ষমতার তিনগুণ বেশি যাত্রী নিয়ে লঞ্চ এসেছে। অনেক যাত্রী বসার জায়গায়ও পায়নি। সিঁড়িতে দাঁড়িয়ে থাকতে হয়েছে।

আরেক যাত্রী ইকবাল হোসেন বলেন, আমি সুরভী-৭ লঞ্চে এসেছি। লঞ্চটির ছাদেও অনেক যাত্রী ছিল।

এ্যাডভেঞ্জার-১ লঞ্চের যাত্রী হোসনেয়ারা বেগম বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পর কম ভাড়ায় কয়েকদিন যাত্রী এনেছিল। এখন আবার সেই আগের ভাড়া আদায় করছে। ডেকে ৩৫০ টাকা করে ভাড়া আদায় করেছে।

সুন্দরবন-১১ লঞ্চের যাত্রী মনির হোসেন বলেন, সুন্দরবন ছাড়াও প্রায় সবগুলো লঞ্চের যাত্রী ছিল আগের ঈদের মতই। ছাদও ছিল পরিপূর্ণ। ডাবল কেবিন ২৪শ, সিঙ্গেল ১৪শ টাকা করে ভাড়া নিয়েছে। আর ডেকেও আগের ভাড়া ৩৫০। তারপরও বেশ চাপ ছিল যাত্রীর।

বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার পরিদর্শক কবির হোসেন বলেন, যাত্রীদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। স্পেশাল সার্ভিসের প্রথম দিনেই যাত্রী পরিপূর্ণ হয়ে এসেছে সরাসরি রুটের ১০টি এবং ভায়া রুটের ৪টি লঞ্চ।

কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, যাত্রীরা যেন হয়রানির শিকার না হন এবং নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত পুলিশ নদীবন্দরে মোতায়েন করা হয়েছে। এছাড়া মোবাইল টিম দায়িত্ব পালন করছে। স্পেশাল সার্ভিসের প্রথম দিনেই যাত্রীপূর্ণ হয়ে প্রত্যেকটি লঞ্চ বরিশাল নদী বন্দরে এসেছে।

আরও পড়ুন: জাপানের সাবেক প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ

আজ বরিশাল নদীবন্দরে ঢাকা-বরিশাল সরাসরি রুটে মোট ১০টি লঞ্চ এসেছে। লঞ্চগুলো হলো- এমভি মানামী, সুরভী-৭, সুরভী-৯, পারাবত-৯, পারাবত-১২, সুন্দরবন-১১, কুয়াকাটা-২, এ্যাডভেঞ্জার-৯, এ্যাডভেঞ্জার-১ ও কীর্তনখোলা-২। এছাড়া চারটি ভায়া লঞ্চ নদী বন্দরে যাত্রী নামিয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা