ঈদের দিন রাত ১০টার মধ্যে বর্জ্য অপসারণ
জাতীয়

ঈদের দিন রাত ১০টার মধ্যে বর্জ্য অপসারণ

সান নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আজহার দিন রাত ১০টার মধ্যে কোরবানি করা পশুর বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ মার্কিন নিষেধাজ্ঞা মানবাধিকার লঙ্ঘন

বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে জাইকার কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ইউহো হায়াকাওয়ার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কোরবানির পর বর্জ্য অপসারণের জন্য আলোচনা হয়েছে। সে অনুযায়ী সেদিন সন্ধ্যা ৭টা থেকে ১০টার মধ্যে সব জায়গা থেকেই বর্জ্য অপসারণ করতে হবে। কোরবানি শেষ হলেই বর্জ্য অপসারণ শুরু হবে। কোথাও ৭টায় হবে, কোথাও রাত ১০টায় হবে।

সেদিন রাত ১০টার পর কোথাও বর্জ্য থাকবে না বলে আশা প্রকাশ করেন তাজুল ইসলাম।

তিনি বলেন, কোরবানির পশুর হাটের বিষয়ে ইতোমধ্যে সভা করেছি। সেখানে প্রতিটি মন্ত্রণালয়ের যে দায়িত্ব, সেটি পালনের জন্য সব মন্ত্রণালয়কে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। রাস্তায় হাট বসবে না, সেটি বলা হয়েছে। কোভিডে স্বাস্থ্যবিধি মানতে নির্দেশনা দেওয়া আছে।

মন্ত্রী বলেন, একটা নির্দেশনা আগে থেকেই ছিল, প্রতিটি ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে ১০ জন করে কমিটি করা, যেকোনো দুর্যোগের জন্য। সেটি করা হয়েছিল করোনার সময়ে। ইতোমধ্যে দক্ষিণ সিটি করপোরেশন সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন বলে আমাদের জানিয়েছেন।

আরও পড়ুন: পাকিস্তানে প্রবল বর্ষণে ৭৭ জনের মৃত্যু

তারা ১০ জনের কমিটি গঠন করে নম্বর দিয়ে দিয়েছেন। অল্প সময়ের মধ্যে যাতে পশু কোরবানি করা হয় এবং বর্জ্য অপসারণ সঠিকভাবে যাতে করতে পারে সেজন্য জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনারকে নির্দেশনা দেওয়া হয়েছে। ১০ সদস্যের যে কমিটি করা হয়েছে, তারা স্বেচ্ছাসেবী, কাউন্সিলর তো নিজেই স্বেচ্ছাসেবী, এটা তার দায়িত্বের অংশ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা