ঈদের ছুটি শুরু শুক্রবার
জাতীয়

ঈদের ছুটি শুরু শুক্রবার

সান নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল আজহার বা কোরবানীর পূর্বে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (৭ জুলাই)। এর মধ্যদিয়ে চারদিনের ছুটি শুরু হচ্ছে শুক্রবার (৮ জুলাই)।

আরও পড়ুন : মার্কিন নিষেধাজ্ঞা মানবাধিকার লঙ্ঘন

তবে ঈদ পূর্ব প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি অনেকটাই স্বাভাবিক। যদিও কোনো কোনো মন্ত্রণালয়ের কিছু কিছু দফতরে উপস্থিতি ছিল কিছুটা কম। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করতে যাবেন, এমন কর্মকর্তা-কর্মচারীদের কেউ কেউ ছুটি নিয়েছেন বলে জানা গেছে।

আসছে ১০ জুলাই (রোববার) মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

বৃহস্পতিবার সকাল থেকে অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালসহ বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে, উপস্থিতি মোটামুটি স্বাভাবিকই।

আরও পড়ুন : চলতি মাসেই ভারত-পাকিস্তান বৈঠক!

সরকারি কর্মকর্তা কর্মচারীদের সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে শেষ কর্মদিবসে। তবে করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় শুভেচ্ছা বিনিময়ের ক্ষেত্রে আগের মতো কোলাকুলি নেই।

তবে অভ্যর্থনা কক্ষে সচিবালয়ে প্রবেশের জন্য দর্শনার্থীদের আনাগোনা দেখা গেলেও তা ছিল অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম।

এদিন সচিবালয়ে যাতায়াতকারী বিভিন্ন ক্ষেত্রের কর্তাব্যক্তিদের কাছ থেকে ঈদের বখশিশ আদায়ে লিফটম্যানদের ব্যস্ত থাকতে দেখা গেছে। বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার পক্ষ থেকে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ঈদের উপহার বিলি করতেও দেখা যায়।

আরও পড়ুন : ঈদের আগে এলো ৫০০০ কোটি

ঈদের ছুটি থাকবে এবার ৯, ১০ ও ১১ জুলাই (শনি, রবি ও সোমবার)। এর আগে ৮ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটি। তাই এবার ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা চারদিন ছুটি ভোগ করতে পারবেন। তবে ঈদের ছুটির একদিন ৯ জুলাই পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শনিবারে।

প্রসঙ্গত, ভয়াবহ করোনা মহামারিতে দুই বছর পর এবার বিধিনিষেধহীন পরিস্থিতিতে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। তবে বিধিনিষেধ না দিলেও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দিয়েছে সরকার।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা