হাটে অভিযানে র‌্যাব
জাতীয়

হাটে অভিযানে র‌্যাব

সান নিউজ ডেস্ক: আসন্ন ঈদুল আজহা তবে কোরবানির পশুর শরীরে মোটাতাজাকরণ কোনো ওষুধ প্রয়োগ করা হয়েছে কি-না, তা যাচাই-বাছাইয়ে হাটগুলোতে অভিযানে নেমেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাবের ম্যাজিস্ট্রেটসহ অভিযানে অংশ নিয়েছেন পশু চিকিৎসকেরা। সংস্থাটি বলছে, কোনো পশু ব্যবসায়ী এ ধরনের অসদুপায় অবলম্বন করে থাকলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ মার্কিন নিষেধাজ্ঞা মানবাধিকার লঙ্ঘন

ঈদকেন্দ্রিক সার্বিক নিরাপত্তায় এরইমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছে র‌্যাব। ঈদযাত্রা নির্বিঘ্ন করা, সড়কে চাঁদাবাজি বন্ধসহ ফাঁকা ঢাকার জননিরাপত্তা নিশ্চিতে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশের এ এলিট বাহিনীর সব ইউনিটের রয়েছে সর্বাত্মক প্রস্তুতি।

বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে রাজধানীর গাবতলী পশুর হাটে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান।

তিনি বলেন, ঈদুল আজহা ঘিরে নিরাপত্তা কার্যক্রম কদিন আগে থেকেই শুরু করেছে র‌্যাব। পশুর হাটকেন্দ্রিক এবং মানুষের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিন সকাল থেকে গাবতলী পশুর হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে জানিয়ে খন্দকার আল মঈন বলেন, আমরা সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করছি। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ প্রতিরোধে সবার মধ্যে মাস্ক বিতরণ করছি।

তিনি বলেন, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী হাটে আনা গরুর শরীরে মোটাতাজাকরণ বিভিন্ন ওষুধ প্রয়োগ করেন। আমাদের ম্যাজিস্ট্রেট পশু চিকিৎসকসহ অভিযান পরিচালনা করছে। তারা দেখছে, পশুর শরীরে কেউ মোটাতাজাকরণ ওষুধ প্রয়োগ করেছে কি না। কোনো পশুকে ওষুধ প্রয়োগ করে হাটে আনা হলেও পশু চিকিৎসকেরা সেটি বুঝতে পারবেন। এমন কাউকে পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

র‌্যাবের এ কর্মকর্তা আরও বলেন, হাটকেন্দ্রিক জাল টাকার লেনদেন বাড়তে পারে। আমাদের জাল টাকা শনাক্তকরণ মেশিন রয়েছে। সন্দেহ হলে আমাদের কাছে এসে যে কেউ মেশিনের মাধ্যমে টাকা যাচাই করে নিতে পারবেন।

আরও পড়ুন: পদত্যাগ করছেন বরিস!

তিনি বলেন, আমরা পশু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। যারা বিভিন্ন জায়গা থেকে পশু নিয়ে এসেছেন। তবে আসার পথে কোথাও কোনো ধরনের ডাকাতি বা চাঁদাবাজির ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন। তারপরও আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। কোথাও এমন কোনো সম্ভাবনা থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পশু কেনাবেচা ঘিরে কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না জানিয়ে র‌্যাব কমান্ডার খন্দকার আল মঈন বলেন, অনলাইনে প্রচুর পশু কেনাবেচা হচ্ছে। তাই অনলাইনেও মনিটরিং হচ্ছে। গ্রাহক যেন কোনোভাবেই প্রতারিত না হয়। আমরা যে কোনো সহযোগিতা দিতে প্রস্তুত।

ঈদযাত্রার বিষয়ে তিনি বলেন, বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন ও লঞ্চ টার্মিনালগুলোতে র‌্যাবের টিম রয়েছে। এবার ট্রেনের টিকিটের কালোবাজারির দৌরাত্ম্য অনেক কম। এরপরও কমলাপুর থেকে টিকিট কালোবাজারির দায়ে আমরা ১০ জনকে গ্রেফতার করেছি। রাস্তায় ছিনতাই-চাঁদাবাজি প্রতিরোধে র‌্যাব কাজ করছে।

যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে র‌্যাবকে জানানোর আহ্বান জানিয়ে এ কর্মকর্তা বলেন, আমাদের গোয়েন্দারা মাঠে আছে। ঈদে রাজধানী ফাঁকা হয়ে পড়বে। এলাকাভিত্তিক জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি। বাসাবাড়ির সিসিটিভি ক্যামেরাগুলো যেন অ্যাকটিভ থাকে। কেউ প্রয়োজন মনে করলে র‌্যাবের সাপোর্ট নিতে পারবেন। বিভিন্ন এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি হচ্ছে, র‌্যাবের পেট্রোল টিম কাজ করছে।

আরও পড়ুন: ঈদের ছুটি শুরু শুক্রবার

ঈদ ঘিরে সংস্থাটির সব ইউনিট যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে বলেও জানান কমান্ডার খন্দকার আল মঈন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা