দুপুরের আগেই টিকিট শেষ
জাতীয়
যাত্রীদের ক্ষোভ

দুপুরের আগেই টিকিট শেষ

সান নিউজ ডেস্ক : আসছে ১০ জুলাই পবিত্র ঈদুল আযহা অর্থাৎ কোরবানির ঈদ। বাংলাদেশ রেলওয়ে এ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন ও নিশ্চিতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে।

আরও পড়ুন : হাটে মানতে হবে ১৬ নির্দেশনা

শুক্রবার (১ জুলাই) সকাল ৮টা থেকে শুরু হয় টিকিট বিক্রি। এদিন ৫ জুলাইয়ের টিকিট বিক্রি করা হচ্ছে। তবে টিকিট বিক্রির প্রথম দিনেই কয়েক ঘণ্টার মধ্যে প্রায় সব টিকিট শেষ হয়ে যায়। এমন অভিযোগ করে টিকিট প্রত্যাশীরা বলছেন, প্রতি লাইনের প্রথম কিছু লোক টিকিট পেয়েছে। বাকিরা আর পায়নি।

বৃহস্পতিবার (৩০ জুন) দিবাগত রাত ১১টায় এসে লাইনে দাঁড়িয়ে ছিলেন কবির হোসেন। শুক্রবার বেলা ১২টায় যখন কাউন্টারের ঠিক কাছে এলেন তখনই শুনেন টিকিট শেষ। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও টিকিট না পেয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

আরও পড়ুন : ‘এক দেশ দুই নীতি’ হংকংকে সুরক্ষা দিয়েছে

আরেক টিকিট প্রত্যাশী সুমা জানান, গতকাল (বৃহস্পতিবার) রাত ১০টায় এসে লাইনে দাঁড়িয়েছি। দিনাজপুরের টিকিট আগেই শেষ হয়ে গেছে। এখন আগামীকালের (শনিবার) জন্য এখন অপেক্ষা করতে হবে।

টিকিট প্রত্যাশী লাবণ্য বলেন, লাইনে দাঁড়িয়েছিলাম, আবার অনলাইনেও টিকিট কাটার চেষ্টা করেছি, কিন্তু কোনো টিকিট পাইনি।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার ব্ল্যাকে টিকিট বিক্রি সম্পর্কে বলেন, এর কোনো সুযোগ নাই। কাউন্টারে মন্ত্রণালয়সহ বিভিন্ন এজেন্সির লোকজন মনিটরিং করছে। এছাড়া ভোটার আইডি কার্ড ছাড়া কাউকে টিকিট দেয়া হচ্ছে না।

আরও পড়ুন : ট্রেনের টিকিট বিক্রি শুরু

তিনি আরও বলেন, চাহিদা অনেক, কিন্তু টিকিট নির্ধারিত। তাই চাইলেও সবাইকে টিকিট দেয়া সম্ভব হবে না। তবে এবার স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা থাকবে।

প্রসঙ্গত, শুক্রবার দেয়া হচ্ছে ৫ জুলাইয়ের ট্রেনের টিকিট, ২ জুলাই দেয়া হবে ৬ জুলাইয়ের টিকিট, ৩ জুলাই দেয়া হবে ৭ জুলাইয়ের টিকিট, ৪ জুলাই দেয়া হবে ৮ জুলাইয়ের টিকিট এবং ৫ জুলাই দেয়া হবে ৯ জুলাইয়ের ট্রেনের টিকিট।

আরও পড়ুন : ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

রাজধানীর কমলাপুরসহ ৬টি ও জয়দেবপুর রেলস্টেশনের কাউন্টার, ওয়েবসাইট এবং রেল সেবা (অথরাইজড) অ্যাপে একযোগ টিকিট দেয়া হচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা