ছবি: সংগৃহীত
জাতীয়
পদ্মা সেতু

নাট-বল্টু ইস্যুতে যুবক আটক

সান নিউজ ডেস্ক: বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুতে যান চলাচল শুরু হয়েছে রোববার (২৬ জুন)। প্রথম দিন সেতুর নিরপত্তায় নিয়োজিত কর্মীদের শিথিলতার সুযোগ নিয়ে পদ্মা সেতুর রেলিংয়ের স্ক্রু খুলে নিয়ে টিকটক ভিডিও আপলোড করা সেই যুবককে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আটক যুবকের নাম বায়েজিদ।

আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী পিন্টু গ্রেফতার

রোববার (২৬ জুন) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সিআইডির সাইবার পুলিশের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ।

তিনি বলেন, অভিযান চালিয়ে তাকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে আটক করা হয়। এ বিষয়ে আগামীকাল ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

গতকাল শনিবার (২৫ জুন) বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু উদ্বোধন হয়েছে। আজ রোববার (২৬ জুন) ভোর থেকেই সেতু দিয়ে যান চলাচল শুরু হয়েছে। প্রথম আট ঘণ্টায় ১৫ হাজার ২০০টি যান এই সেতু পার হয়েছে।

সাধারণের জন্য খুলে দেয়ার পর পদ্মা সেতুতে দিনভর গণপরিবহন ছাড়া অন্য প্রায় সব গাড়িকে সেতুতে থামাতে দেখা যায়। কেউ কেউ পরিবারের সদস্যদের নিয়ে গাড়ি থেকে নেমে হাঁটাহাঁটির পাশাপাশি তুলেছেন ছবি।

এরই ফাঁকে আলোচিত ভিডিওটি করেন বায়েজিদ।

আরও পড়ুন: কমছে ভোজ্যতেলের দাম

পদ্মা সেতু পারাপারে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে তা মানছেন না অনেকেই। রোববার ভোর থেকে যাতায়াতকারীদের অনেকেই সেতুতে নেমে ছবি তুলেছেন। ভিডিও করতেও দেখা গেছে অনেককে। এসবই ছিল নিষিদ্ধ। এসব নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে অ্যাকশন নিতে শুরু করেছে স্থানীয় প্রশাসন। কয়েকজনকে জরিমানাও করা হয়েছে।

রোববার (২৬ জুন) বিকেল ৫টা ৫০ মিনিটে পদ্মা সেতুতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সুহেল।

প্রসঙ্গত, প্রথম যাত্রী হিসেবে টোল দিয়ে পদ্মা সেতু পাড়ি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৫ জুন) বেলা ১১টা ৪৮ মিনিটে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে প্রধানমন্ত্রী নিজ হাতে টোল দেন। এরপর তার গাড়িবহর সেতু উদ্বোধনের জন্য ফলকের স্থানে যায়। প্রধানমন্ত্রীসহ অতিথিরা গাড়ি থেকে নামেন। সেখানে প্রথমে মোনাজাত করা হয়। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মোনাজাত পরিচালনা করেন।

এরপর দুপুর ১২টার একটু আগে সুইচ টিপে সেতুর ফলক উন্মোচন করেন তিনি। এর মাধ্যমেই খুলে যায় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগের সড়ক পথের দ্বার।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা