সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরেমি ব্রুয়ার।
জাতীয়

নির্বাচন অবাধ নিরপেক্ষ করার আহ্বান

সান নিউজ ডেস্ক : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ নিরপেক্ষ ও স্বচ্ছ করার আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুআর। তিনি বাংলাদেশের আগামী নির্বাচন কেমন হবে তা দেখার আগ্রহ প্রকাশ করেছেন।

আরও পড়ুন: দেখিয়ে দিয়েছি আমরাই পারি

রোববার (২৬ জুন) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জেরেমি ব্রুআর। সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান সিইসি।

সিইসি বলেন, আলোচনা তেমন কিছুই না, তিনি সৌজন্য সাক্ষাতে এসেছিলেন। এ সময় তিনি তাদের দেশের নির্বাচন পদ্ধতি সম্পর্কে বলেন। আমি সব শুনেছি; আমাদের নির্বাচন সম্পর্কেও তার স্পষ্ট ধারণা রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, আমাদের জাতীয় সংসদ নির্বাচন সুন্দর হবে।

তিনি বলেন, অস্ট্রেলিয়ার হাইকমিশনার সদ্যসমাপ্ত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন সম্পর্কে জানতে চেয়েছিলেন। আমরা তাদের কাছে পুরো বিষয়টি বিস্তারিত তুলে ধরেছি।

আরও পড়ুন: রাশিয়ান স্বর্ণ আমদানি নিষিদ্ধ!

সিইসি আরও বলেন, ‘আগামী নির্বাচন কেমন হবে জানতে চাইলে আমরা বলেছি, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আমরা আমাদের মতো করে চেষ্টা করবো।’

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা