ছবি- সংগৃহিত
সারাদেশ

হরিণের মাংসসহ যুবক আটক 

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলা উপজেলার মঠেরপাড় (নলবুনিয়া) বটতলা থেকে বুধবার (৩০ মার্চ) দুপুরে হরিণের মাংসসহ জুবায়ের হোসেন নামে যুবককে আটক করেছে বনবিভাগ।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা ফরেস্টার আসাদুজ্জামান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্মার্ট টিমের বনরক্ষীরা মঠেরপাড় বটতলায় ওৎপেতে থাকে।

আরও পড়ুন: চট্টগ্রামে টিকার আওতায় ৯৪ শতাংশ মানুষ

এ সময় সন্দেহ হলে মোটর সাইকেলের গতিরোধ করে তল্লাশি চালিয়ে ৪ কেজি হরিণের মাংস পাওয়া যায়। বনরক্ষীরা হরিণের মাংস বহনের দায়ে মোটরসাইকেল চালককে আটক করে শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে যায়।

তিনি জানান, জুবায়ের পেশাদার হরিণ শিকারী ও মাংস বিক্রেতা। এ ঘটনায় বণ্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। বিকেলে আটক জুবায়রকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা