ছবি: প্রতীকী
জাতীয়

আরও তিন রুটে চলবে নগর পরিবহন

সান নিউজ ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, রুট পারমিটবিহীন বাস চলাচল বন্ধে আগামী ১৭ থেকে ২৮ জুলাই রাজধানীতে চিরুনি অভিযান চালানো হবে।

আরও পড়ুন: বন্যা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই

মঙ্গলবার (২১ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৩তম সভায় মেয়র এ কথা জানান।

ডিএসসিসি মেয়র বলেন, ঢাকায় এখন ১৬৪৪টি রুট পারমিটবিহীন বাস চলাচল করছে। আমরা এই অবৈধ বাসগুলোর বিরুদ্ধে চিরুনি অভিযান চালাব। আমরা জানতে পেরেছি, তারা লুকিয়ে লুকিয়ে আমাদের নগর পরিবহনের রুট, ঘাটারচর থেকে কাঁচপুর রুটে চলে আসে। এই বাসগুলো যেখানেই পাব আমরা জব্দ করবো, ধ্বংস করবো। এ বিষয়ে বিআরটিএ এবং পুলিশ প্রশাসন একমত হয়েছে।

তিনি বলেন, ঘাটারচর থেকে কাঁচপুর রুটে এখন থেকে নগর পরিবহন ছাড়া অন্য কোনো পরিবহন চলতে দেওয়া হবে না। তাদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। এর মাধ্যমে আমাদের বাস সংখ্যা বৃদ্ধি পাবে। যাত্রীসেবার মান বাড়বে।

বাস রুট রেশনালাইজেশন বাস্তবায়নে অনেক চড়াই-উতরাই পার হতে হচ্ছে জানিয়ে মেয়র তাপস বলেন, বাস রুট রেশনালাইজেশনের পথ অতটা মসৃণ নয়। আমাদের অনেক চড়াই-উতরাই পার হতে হচ্ছে। এর মাধ্যমে আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে।

আরও পড়ুন: মালিতে সশস্ত্র হামলায় নিহত ১৩২

আগামী ১ সেপ্টেম্বর থেকে নগর পরিবহনে আরও নতুন তিনটি রুট চালু হচ্ছে জানিয়ে মেয়র তাপস বলেন, ১ সেপ্টেম্বর থেকে নতুন আরও তিনটি রুটে নগর পরিবহন চালু হচ্ছে। ২২, ২৩ এবং ২৬ নম্বর। এই রুটগুলোতে নতুন বাস দিয়ে যাত্রা শুরু হবে। এই সময়ের মধ্যে বাস-বে, যাত্রী ছাউনিসহ সব অবকাঠামো উন্নয়ন করা হবে।

তিনি বলেন, নগর পরিবহনের আওতায় যেসব বাস চলবে তারা আবেদন করেছে। এসব রুটে বাসগুলো চলাচলের জন্য ২২ নম্বর রুটে ৫০টি এবং ২৩ নম্বর রুটে ১০০ আবেদন পড়েছে। অন্যদিকে ২৬ নম্বর রুটে বিআরটিসির নতুন ৫০টি ডাবল ডেকার বাস পরিচালনা করা হবে। সব মিলিয়ে নতুন এই তিন রুটে সব নতুন বাস দিয়ে কার্যক্রম পরিচালিত হবে।

কমিটির সভাপতি ও দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে বৈঠকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ডিএসসিসি সূত্র জানায়, নতুন করে চালু হতে যাওয়া ২২ নম্বর রুটটি হলো ঘাটারচর থেকে বছিলা, মোহাম্মদপুর টাউন হল, আসাদগেট, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, কাকরাইল, ফকিরাপুল, মতিঝিল, টিকাটুলি, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, কোনাপাড়া হয়ে ডেমরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত।

আরও পড়ুন: রাজধানী জুড়ে গ্রেফতার ৭৪

অন্যদিকে ২৩ নম্বর রুট হচ্ছে ঘাটারচর থেকে বছিলা, মোহাম্মদপুর শিয়া মসজিদ, শ্যামলী, কলেজ গেট, আসাদগেট, কলাবাগান, সায়েন্সল্যাব, শাহবাগ, মৎস্য ভবন, প্রেস ক্লাব, গুলিস্তান, দৈনিক বাংলা, কমলাপুর, ধলপুর, যাত্রাবাড়ী, শনির আখড়া, রায়েরবাগ, মাতুয়াইল, সাইনবোর্ড হয়ে চিটাগাং রোড পর্যন্ত।

পাশাপাশি ২৬ নম্বর রুট হলো ঘাটারচর থেকে বছিলা, মোহাম্মদপুর টাউন হল, আসাদগেট, কলাবাগান, সায়েন্স ল্যাব, নিউমার্কেট, আজিমপুর, পলাশী মোড়, চাঁনখারপুল, পোস্তগোলা হয়ে কদমতলী পর্যন্ত।

ঢাকা উত্তর সিটির প্রয়াত মেয়র আনিসুল হক রুটভিত্তিক কোম্পানির অধীনে বাস চালানোর উদ্যোগ নিয়েছিলেন ২০১৫ সালে। পরে ২০১৭ সালের ৩০ নভেম্বর আনিসুল হক মারা যাওয়ার পর বাস রুট রেশনালাইজেশন কমিটির ব্যবস্থাপনার দায়িত্ব পান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র সাঈদ খোকন। তিনি ১১টি সভা করেছেন। এরপর নতুন মেয়র শেখ ফজলে নূর তাপস কমিটির দায়িত্ব পান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা