জাতীয়

এটিএম বুথ নিরাপত্তা কর্মীকে কুপিয়ে জখম

সান নিউজ ডেস্ক: রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংকের এটিএম বুথে ডাকাতির চেষ্টাকালে বাধা দেওয়ায় মুজিবুর রহমান (৫৩) নামে বুথের নিরাপত্তা কর্মীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া।

আরও পড়ুন: কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

মঙ্গলবার (২১ জুন) ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে। পরে সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় হাসিবুল হাসান (২৪) নামে ওই ডাকাতকে আটক করে পুলিশ। আহত অবস্থায় মুজিবুর রহমানকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। তবে তার মাথা ও বুকের অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে মুজিবুর ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

আহত মজিবরের সহকর্মী আব্দুল মান্নান বলেন, এটিএম বুথে ডাকাতির সময় সিকিউরিটি বাধা দিলে তার পেটে ও মাথায় ছুরিকাঘাত করে ডাকাত। এছাড়া হাতুড়ি দিয়ে আঘাত করে। আহত অবস্থায় প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, আহত মজিবরের মাথায় আঘাত ও পেটে ছুরিকাঘাত রয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

আরও পড়ুন: ভুট্টাবোঝাই ট্রাকে মাদক

বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বলেন, ভোর ৪টার দিকে কাকরাইলের ইসলামী ব্যাংকের এটিএম বুথে ঢুকে বুথ ভেঙে টাকা নেওয়ার চেষ্টা করে হাসিবুল নামের ওই ডাকাত। এতে বাধা দিলে সিকিউরিটি গার্ড মুজিবুর রহমানের মাথা ও পেটে ছুরিকাঘাত করা হয়। টাকা নিতে না পেরে পালিয়ে যাওয়ার সময় ডিউটরত পুলিশ হাসিবুলকে আটক করে। এ সময় তার কাছ থেকে চুরি হাতুড়িসহ বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আটক হাসিবুল হাসান প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে পল্টন থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা