মমতাকে হাড়িভাঙ্গা আম পাঠালেন প্রধানমন্ত্রী
জাতীয়

মমতাকে হাড়িভাঙ্গা আম পাঠালেন প্রধানমন্ত্রী

সান নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে এক টন হাড়িভাঙ্গা আম পাঠানো হয়েছে।

আরও পড়ুন : আরও বন্যার জন্য প্রস্তুত থাকার নির্দেশ

সোমবার (২০ জুন) বেলা ১২টার দিকে বেনাপোল স্থলবন্দরের আমদানি-রফতানি গেট দিয়ে এক টন (২০০ কার্টুন) হাড়িভাঙ্গা আম হস্তান্তর করা হয় বলে জানিয়েছে বার্তাসংস্থা ইউএনবি।

এ সময় উপস্থিত ছিলেন নাভারণ সার্কেল পুলিশ সুপার জুয়েল ইমরান, উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল, বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার তানভীর আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদারসহ স্থানীয় গোয়েন্দা সংস্থা।

আরও পড়ুন : ভারতে বজ্রপাতে ৩০ জনের মৃত্যু

ভারতের পক্ষে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের পুলিশের ডিআইজি সুকেশ জেল, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার শেখ মারেফাত তরিকুল ইসলাম, প্রটোকল অ্যাসিস্ট্যান্ট আজিজুল আলম ও এস কে ইমাদ।

আরও পড়ুন : সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা অনুমোদন

কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার শেখ মারেফাত তরিকুল ইসলাম বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের যে সোনালী অধ্যায় পার হচ্ছে তারই অংশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারও কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে শুভেচ্ছা উপহার হাড়িভাঙ্গা আম পাঠিয়েছেন। এর মাধ্যমে দু’দেশের মানুষের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আমরা আশা করি।

তিনি আরো বলেন, এ শুভেচ্ছা উপহারে দু’দেশের সম্পর্ক উন্নয়নে অনেক বড় ভূমিকা রাখবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা