জাতীয়

একটু সাহায্যেই বাঁচতে পারে কালাম!

সান নিউজ ডেস্ক: আর দু’পাঁচটা মানুষের মতোই বাঁচতে চেয়েছিলো বরিশালের মেহেন্দিগঞ্জের আবুল কালাম আজাদ। চেয়েছিলো ক্ষুদ্র ব্যবসায়ী বাবার সঙ্গে পরিবারের হাল ধরতে। কিন্তু সব আশা কি আর পূরণ হয়! ব্ল্যাড ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রায় ১ বছরেরও বেশি সময় ধরে সে ভুগছে, সহায়-সম্পত্তি-সঞ্চয় বলতে যা-ই ছিলো সবই গেছে। তবুও নিরাময় হয়নি।

আরও পড়ুন: বন্যাকবলিত এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী

বর্তমানে হাসপাতালের বিছানায় মৃত্যুর প্রহর গুনছে কালাম। কারণ, দরিদ্র পরিবারের পক্ষে আর সম্ভব না তার চিকিৎসা ব্যয় বহন করা। ছেলেকে বাঁচাতে ঋণও করেছে অনেক বাবা-মা। কিন্তু চিকিৎসকদের সাফ কথা, তাকে বাঁচাতে হলে অতি সত্ত্বরই নিতে হবে প্রতিবেশি দেশ ভারতে। দিতে হবে আরও উন্নত চিকিৎসা।

আর এ কাজে থাকা-খাওয়া ও চিকিৎসা ব্যয় মিলিয়ে খরচ হবে প্রায় ১০ লাখ টাকা। এ কথা শুনে কালামের চোখে-মুখে কেবলই হতাশার ছাপ। এই প্রতিবেদককে তিনি বলছিলেন, ‘জানি সময় ফুরিয়ে এসেছে। আফসোস শুধু একটাই ২৭ বছরের এই জীবনে বাবা-মা কিংবা পরিবারের জন্য কিছুই করতে পারিনি। অথচ সেই তারাই আমাকে বাঁচাতে কী প্রাণান্তর চেষ্টাটাই না করছে।’

আরও পড়ুন: বিএনপির মিডিয়া সেল গঠন

অশ্রুসিক্ত চোখে কালাম আরও বলেন, ছোট বেলায় ভূপেন হাজারিকার একটা গান বারবার শুনতাম। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এরপর থেকে যখন পেরেছি, যেভাবে পেরেছি চেষ্টা করেছি সাধ্য অনুযায়ী মানুষের পাশে থাকার। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস দেখুন। আজ আমার এই অবস্থা, অথচ কেউই আমার পাশে নেই পরিবার ছাড়া। যদি পারেন এই বিপদে আমার পাশে থেকে যতোটা পারেন সাহায্য করেন, কতোটা নিরুপায় আমি, অসহায় তা হয়তো আপনাদেরকে বোঝাতে পারবো না। সবার ভালো হোক, মঙ্গল হোক। দোয়া করবেন আমার জন্য।

কালামকে সহযোগিতা করতে চাইলে ফোন করতে পারেন 01824631765 অথবা 01704525233 নম্বরে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা