কথা দিচ্ছি বাজারে অস্থিরতা থাকবে না
জাতীয়

কথা দিচ্ছি বাজারে অস্থিরতা থাকবে না

সান নিউজ ডেস্ক : বাজারে কিছু পণ্যের দাম বাড়ায় যে অস্থিরতা তৈরি হয়েছে তা থাকবে না জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘চালের বাজারসহ অন্যান্য পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের অ্যাকশন অব্যাহত আছে। আগেও বলেছি, আবারও কথা দিচ্ছি, বাজারে অস্থিরতা থাকবে না। সরকার এখানে কমিটেড।’

আরও পড়ুন : পাচারকৃত অর্থ ফেরাতে সুবিধা দেওয়া অনৈতিক

শুক্রবার (১০ জুন) রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে ২০২২-২৩ অর্থবছরের বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘বাজারের অস্থিরতা সারা বিশ্বে আছে। গত এক বছরে সারা বিশ্বে অনেক পণ্যের দাম ৩০ শতাংশ বেড়েছে। তাই আমাদের এখানেও বেড়েছে।

দেশীয় প্রডাক্টের দাম আমাদের নিয়ন্ত্রণে আছে। কিন্তু আন্তর্জাতিক প্রডাক্টের ওপর আমাদের নিয়ন্ত্রণ থাকে না। সারা বিশ্ব আমরা একীভূত।’

আরও পড়ুন : সীতাকুণ্ডের ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা

তিনি বলেন, ‘ডিমান্ড ও সাপ্লাইয়ের যেন সঙ্গতি থাকে সেটা মাথায় রেখে এই বাজেট দেওয়া হয়েছে।’

আ হ ম মুস্তফা কামাল ২০২২-২৩ অর্থবছরের বাজেটে সব শ্রেণির মানুষই উপকৃত হবে জানিয়ে বলেন, ‘গরিব হওয়া কত কষ্টের আমি হাড়ে হাড়ে বুঝি। তাই প্রত্যেকটি গরিব মানুষকে সামনে রেখে আমরা এই বাজেট দিয়েছি।’

তিনি বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ প্রসঙ্গে বলেন, ‘চ্যালেঞ্জ কিন্তু একটা অপরচুনিটিও নিয়ে আসে। আমরা অপরচুনিটিতে বিশ্বাসী।’

আরও পড়ুন : উদ্বোধনের পরেই ভেঙে পড়ল সেতু!

অর্থমন্ত্রী কালো টাকা সাদা করার বৈধতা নিয়ে বলেন, ‘টাকা ডিজিটাল মাধ্যমে পাচার হচ্ছে। নরওয়ে, যুক্তরাষ্ট্র, জার্মানিসহ উন্নত দেশও এ ধরনের সুযোগ দেয়। নানা কারণে টাকা পাচার হয়, কোনও প্রমাণ ছাড়া এগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায় না।

তবে কারও কারও ক্ষেত্রে অ্যাকশনও নেওয়া হচ্ছে প্রমাণ সাপেক্ষে। এগুলো আমরা চেষ্টা করছি ফেরত আনতে। আপনারা বাধা দিয়েন না। বাধা দিয়ে লাভ কী।’

তিনি বলেন, ‘আমরা এগুলো কালো টাকা না বলে অপ্রদর্শিত অর্থ বলি। আমরা এ দেশের মানুষের কল্যাণেই এই সিদ্ধান্ত নিয়েছি।’

আরও পড়ুন : বাংলাদেশ উপদূতাবাসের সামনে পুলিশের গুলিতে নিহত ২

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে আসন্ন ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। নতুন অর্থবছরের বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা; যা মোট জিডিপির প্রায় ১৫ দশমিক ৩ শতাংশ।

অর্থমন্ত্রী একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ (বাজেট) অধিবেশনে ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতা প্রত্যাবর্তন’ শীর্ষক বাজেট উপস্থাপন করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা