যেসব পণ্যের দাম কমবে
জাতীয়

যেসব পণ্যের দাম কমবে

সান নিউজ ডেস্ক: বাজেট ঘোষণার ওপর সবারই চোখ থাকে কোন পণ্যের দাম কমলো এবং কোন পণ্যের দাম বাড়লবাজারে। বিভিন্ন পণ্যের ওঠা-নামা বা নতুন দাম নির্ধারণ নির্ভর করে। এবারের প্রস্তাবিত ২০২২-২৩ অর্থ বছরের বাজেটে জনস্বার্থে কিংবা দেশীয় শিল্প সুরক্ষায় থাকবে শুল্ক ও ভ্যাট ছাড়। এসব কারণে সার্বিকভাবে অনেক পণ্যের দাম কমতে পারে।

আরও পড়ুন: যেসব পণ্যের দাম বাড়বে

বৃহস্পতিবার (৯ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।

যেসব পণ্যের দাম কমবে

রড- রড তৈরির প্রধান উপকরণ স্ক্র্যাপ আমদানিতে অগ্রিম কর প্রত্যাহার করা হয়েছে। উৎপাদনকারীদের কর ৩ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করা হয়েছে। এতে স্থাপনা নির্মাণের প্রধান উপকরণ রডের দাম কিছুটা কমতে পারে।

সিমেন্ট- রডের মতো সিমেন্ট তৈরির প্রধান কাঁচামাল ক্লিংকারের ক্ষেত্রে অগ্রিম আয়কর ৩ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করা হয়েছে। তাই সিমেন্টের দামে এর প্রভাব পড়তে পাবে।

টাইলস- টাইলস কিউব আমদানিতে সম্পূরক শুল্ক ৬০ শতাংশ প্রত্যাহার করা হয়েছে। তাই টাইলসের দাম কমবে।

মোটরসাইকেল- দেশে উৎপাদিত মোটরসাইকেলের কাঁচামালের ওপর শুল্ক কমানো হয়েছে। তাই, মোটরসাইকেলের দাম কমতে পারে। অবশ্য আমদানিকৃত (সিবিইউ) মোটরসাইকেল কিনতে আগের মতো অর্থ খরচ করতে হবে।

মুড়ি- উৎপাদন পর্যায়ে মুড়ির ওপর ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। তাই প্যাকেটজাত মুড়ির দাম কমতে পারে।

তাজা ফল- ব্যবসায়ী পর্যায়ে ফলের ওপর ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। তাই, ফলের দাম কমতে পারে।


কৃষি যন্ত্রপাতি- থ্রেসার মেশিন, পাওয়ার রিপার, পাওয়ার টিলার, অপারেটেড সিডার, কম্বাইন্ড হারভেস্টর, রোটারি টিলার, উইডার (নিড়ানি) ও উইনোয়ার (ঝাড়াই কল) প্রভৃতি কৃষি যন্ত্রপাতি আমদানিতে আগাম কর অব্যাহতি দেওয়া হয়েছে। এসব পণ্যের দাম কমতে পারে।

মাইক্রোবাস- নসিমন ও লেগুনার মতো দুর্ঘটনাপ্রবণ যানবাহন ব্যবহারে নিরুৎসাহিত করতে সিসিভেদে মাইক্রোবাস আমদানিতে শুল্ক কমানো হয়েছে। তাই, মাইক্রোবাসের দাম কমতে পারে।



হাইব্রিড গাড়ি- হাইব্রিড গাড়ির সম্পূরক কমানো হয়েছে। তাই, জ্বালানিবান্ধব গাড়ির দাম কমতে পারে।

হোম অ্যাপ্লায়েন্স- হোম অ্যাপ্লায়েন্সসামগ্রী, যেমন: ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ইলেকট্রিক ওভেন, ব্লেন্ডার, জুসার, মিক্সার, গ্রাইন্ডার, ইলেকট্রিক কেটলি, রাইস কুকার, মাল্টি কুকার ও প্রেসার কুকার উৎপাদনে উপকরণ-যন্ত্রাংশ আমদানিতে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। আগামীতে এসব পণ্যের দাম কমতে পারে।

পোল্ট্রি মুরগি- পোল্ট্রি মুরগির খাদ্য তৈরির উপকরণ ও ওষুধ আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়া হয়েছে। তাই, মুরগির খাবার ও ওষুধের কমতে পারে। এর প্রভাবে আগামীতে পোল্ট্রি মুরগির দামও কমতে পারে।

খেলনা সামগ্রী- দেশে খেলনা উৎপাদনকে উৎসাহিত করতে সাত ধরনের যন্ত্রাংশ ও উপকরণে শুল্ক ছাড় দেওয়া হয়েছে। তাই, দেশে তৈরি খেলনার দাম কমতে পারে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা