আত্মহত্যা (ছবি: প্রতীকী)
জাতীয়

মায়ের সঙ্গে অভিমানে কিশোরীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীতে স্বপ্না আক্তার (১৫) নামে এক কিশোরী তার মায়ের সঙ্গে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (২৪ মে) রাতে এলাকার কুতুবখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের বাবা আব্দুর রাজ্জাক জানান, আমার মেয়ে কুতুবখালী এলাকার একটি স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ছে, সে নিয়মিত স্কুলে যায় না। ঘটনার দিন আমার স্ত্রী কর্মস্থল (গার্মেন্টস) থেকে বাসায় ফিরে দেখে স্বপ্না তার ছোট বোনের সঙ্গে মারামারি করছে। এতে তার মা রেগে তাকে চড় দেয়। এরপর মায়ের ওপর অভিমান করে ঘরে থাকা তেলাপোকার ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে সে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে আটক ৫৮

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা