মেয়র শেখ ফজলে নূর তাপস
জাতীয়

রাত ৮টায় দোকান বন্ধের আহ্বান

সান নিউজ ডেস্ক: রাজধানীতে যানজট নিরসনে রাত ৮টায় দোকান বন্ধের আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

আরও পড়ুন: শ্রীলঙ্কার মতো হওয়ার সুযোগ নেই

সোমবার (১৬ মে) দুপুরে নগর ভবনে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। তার মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার দুবছর পূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ডিএসসিসি।

মেয়র বলেন, রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ করলে যানজট কিছুটা নিয়ন্ত্রণে আসবে। এর বাইরে আরও বেশ কিছু ভালো দিক আছে। এটি যদি আমরা কার্যকর করতে পারি তাহলে সবাই পরিবারকে আরও বেশি সময় দিতে পারবে। পারিবারিক বন্ধন আরও দৃঢ় হবে। দোকান বন্ধ করে বাবা যেমন বাসায় ফিরবে, তেমনি বাড়ির ছেলেও ভাববে বাবা বাড়িতে ফিরেছে আমিও তাড়াতাড়ি বাড়িতে ফিরি। এখন দেখা যায় একজন ব্যবসায়ী তার ব্যবসায়ীক প্রতিষ্ঠান মধ্যে রাত পর্যন্ত খুলে রাখেন, বাড়ি ফিরতেও দেরি করেন। রাত ৮টার পর দোকান বন্ধ হয়ে গেলে শহরের যানজটও নিয়ন্ত্রণে চলে আসবে।

তিনি আরও বলেন, আমরা পরিকল্পনা করেছি, সেই অনুযায়ী খুব দ্রুত আমরা উদ্যোগ নেবো। উদ্যোগগুলোর মধ্যে রয়েছে- ঢাকা শহরে কোনো প্রতিষ্ঠান নিবন্ধন (ট্রেড লাইসেন্স) ছাড়া ব্যবসা করতে পারবে না। সবাইকে বাণিজ্যিক কার্যক্রমের অনুমোদন নিতে হবে। এছাড়া দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় যেসব বাজার আছে সেগুলো আমাদের আওতায় আনবো। কীভাবে সেই বাজার পরিচালনা হবে, কয়টি বাজার থাকবে এগুলো সব আমরা একটি নীতিমালার আওতায় আনবো ও এসব বাজারগুলোকে নিবন্ধন দেবো।

আরও পড়ুন: টাকার মান কমলো

জলাবদ্ধতা নিয়ে তাপস বলেন, আশা করছি এ বছর রাজধানীতে জলাবদ্ধতা আগের চেয়ে কম হবে। আগের বছরে জলাবদ্ধতা হলে তা নিরসন হতে এক ঘণ্টা সময় লাগতো। এ বিষয়ে আমাদের কাজ করার ফলে চলতি বছরে আধা ঘণ্টার মধ্যে পানি নিষ্কাশন হয়ে যাবে। আমরা দৃঢ়তার সঙ্গে জলাবদ্ধতা নিরসনে কাজ করে যাচ্ছি। সমন্বয়হীন রাস্তা খোঁড়াখুঁড়ি আমরা অনেকাংশেই কমিয়ে আনতে পেরেছি। অনেকে রাস্তা খোঁড়ার অনুমতি চেয়েছে। কিন্তু আমরা দৃঢ় পদক্ষেপে আসন্ন বর্ষার আগে কোথায় খুঁড়তে অনুমোদন দেয়নি। আমরা বলেছি সেপ্টেম্বরের আগে কোনো রাস্তা খুঁড়তে দেওয়া হবে না। যত্রতত্র সমন্বয়হীনভাবে রাস্তা খোঁড়াখুঁড়ি আমরা বন্ধ করতে পেরেছি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা