সড়ক দুর্ঘটনা (ছবি: প্রতীকী)
জাতীয়

রাজধানীর কলাবাগানে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কলাবাগান এলাকায় বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার নাম উজির আহমেদ (৭২)। এ ঘটনায় চাঁন মিয়া নামের এক সিএনজি চালকও আহত হয়েছেন।

সোমবার (৯ মে) ভোর সাড়ে ৫ টার দিকে কলাবাগান মাঠ সংলগ্ন রাস্তায় এ র্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৭টায় উজির আহমেদকে মৃত ঘোষণা করেন।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইদুর রহমান এসব তথ্য নিশ্চিত করে জানান, কলাবাগান মাঠ সংলগ্ন স্টাফ কোয়ার্টারের গেটের সামনে রাস্তায় দাঁড়িয়ে অটোরিকশার ভাড়া ঠিক করেছিলেন উজির আহমেদ। তখন পিছন থেকে সাভার পরিবহনের একটি বাস সিএনজিসহ ওই ব্যক্তিকে ধাক্কা দিলে চালক ও তিনি গুরুতর আহত হয়। পরে পথচারীরা তাদেরকে হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে আটক ৩৬

তিনি জানান, ঘটনার পরপরই বাস জব্দ করা হয়েছে। তবে বাস চালক ও হেলপার পালিয়ে গেছে। মরদেহ মর্গে রাখা আছে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা