বগি লাইনচ্যুত (ফাইল ফটো)
জাতীয়

ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার কারণে ঢাকা-চট্টগ্রামসহ তিন রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (৯ মে) ভোর ৪টার দিকে উপজেলার রাজাপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে আখাউড়া রেলওয়ে জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে।

কুমিল্লার রেলওয়ে পথ কর্মকর্তা মো. লেয়াকত আলী জানান, সোমবার ভোর ৪টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেন রাজাপুর রেলস্টেশন এলাকায় পৌঁছলে তিনটি বগি লাইন-চ্যুত হয়ে যায়। এ সংবাদ পেয়ে লাকসাম ও আখাউড়া রেলওয়ে জংশন থেকে ২টি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ইতোমধ্যে একটি ট্রেন উদ্ধার কাজ শুরু করেছে।

আরও পড়ুন: ‘অশনি’র প্রভাবে বাড়বে বৃষ্টি

রাজাপুর রেল-স্টেশনের মাস্টার রেজাউল কবির জানান, চট্টগ্রাম থেকে ঢাকামুখী মালবাহী ট্রেন রাজাপুর স্টেশন এলাকায় পৌঁছালে তিনটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে এই রুটে ট্রেন চলাচল বন্ধ আছে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা