ছবি: সংগৃহীত
জাতীয়
মোড়ক উন্মোচন

‘বাঙালির আশীর্বাদ বঙ্গবন্ধু ও শেখ হাসিনা’

সান নিউজ ডেস্ক: সবাইকে বঙ্গবন্ধুর আদর্শে ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধের কারণে তেলের দাম বৃদ্ধি

শনিবার (৭ মে) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘বাঙালির আশীর্বাদ বঙ্গবন্ধু ও শেখ হাসিনা’ গ্রন্থের মোড়ক উন্মোচন এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

ডা. দীপু মনি বলেন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনা মানবতার ধারক-বাহক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে আমরা অর্জন করেছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।

নতুন প্রজন্মের উদ্দেশে দীপু মনি বলেন, বঙ্গবন্ধুর চর্চা বাড়াতে হবে। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধু ও তার আদর্শ বাঙালি জাতির সবচেয়ে বড় সম্পদ।

মশিউর রহমানের বই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, লেখার ভেতরে ইংরেজি শব্দ অনেক আছে। এ বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমরা আসলে আরও ভালো লেখা চাই। কারণ তিনি (মশিউর রহমান) একজন শিক্ষক। তার কাছে প্রত্যাশাটা বেশি। বইটির নাম সত্যি খুব ভালো হয়েছে।

আরও পড়ুন: ইন্দোনেশিয়াকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা

প্রধান আলোচকের বক্তব্য সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, বঙ্গবন্ধু ছিলেন মাটির মানুষ। আগে আমরা বঙ্গবন্ধুর কথা অনেক শুনেছি, কিন্তু এখন তাকে নিয়ে বিভিন্ন গবেষণা শুরু হয়েছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এগুলো সম্ভব হয়েছে তার দক্ষ নেতৃত্বে কারণে। বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা দরকার আছে। কারণ তাকে নিয়ে এখনো আমরা পুরোপুরি আবিষ্কার করতে পারিনি। বঙ্গবন্ধুর এক একটা কথা বা উক্তি এক একটা বাণী হতে পারে। বঙ্গবন্ধুর এক একটা উক্তি এক একটা দিকনির্দেশনা ছিল— সেগুলো নিয়ে গবেষণা করা দরকার।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন আমি একজন রাজনৈতিক ব্যক্তি কিন্তু দেশ পরিচালনার জন্য আমার সঙ্গে কবি সাহিত্যিকদের থাকতে হবে। তাই এসব ইতিহাস মানুষের মধ্যে ছড়িয়ে দিতে বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা দরকার।

শেখ হাসিনার নেতৃত্বে মাত্র ১৩ বছরে বাংলাদেশ পাল্টে গেছে উল্লেখ করে সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী বলেন, দেশের মানুষের অভাব দূর করছেন শেখ হাসিনা। দেশে প্রতিটা মানুষের মুখে হাসি ফুটিয়েছেন তিনি। এখন আর আগের মতো মানুষ না খেয়ে থাকে না, মারা যায় না। এগুলো সবই সম্ভব হয়েছে শেখ হাসিনার নেতৃত্ব গুণে।

আরও পড়ুন: দেশে করোনা শনাক্ত ১০

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আজম শান্তনু প্রমুখ।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা